Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জার্সি পরা নিয়ে মহা বিতর্ক, তুরস্কে বাতিল হয়ে গেল ফাইনাল ম্যাচই!

চলতি মাসেই রেফারিকে ঘুষি মারার জেরে আলোচনায় এসেছিল তুরস্কের ফুটবল। তখন দেশটির ফুটবলকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল ফিফা। 

জার্সি পরা নিয়ে মহা বিতর্ক, তুরস্কে বাতিল হয়ে গেল ফাইনাল ম্যাচই!

শেষ আপডেট: 30 December 2023 18:03

দ্য ওয়াল ব্যুরো:  চলতি মাসেই রেফারিকে ঘুষি মারার জেরে আলোচনায় এসেছিল তুরস্কের ফুটবল। তখন দেশটির ফুটবলকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল ফিফা। 

ঘুষি মারা সেই ক্লাব ম্যানেজারকেও আজীবন নিষিদ্ধ করেছিল তুরস্কের আদালত। এবার সেখানে জার্সি পরা নিয়ে বিতর্ক। এর জেরে বাতিল হয়ে গেল তুরস্কের সুপার কাপের ফাইনাল ম্যাচ। সৌদি আরবের রাজধানী রিয়াধে ইস্তাম্বুলভিত্তিক ক্লাব গালাতাসারে ও ফ্যানারবাচির সঙ্গে ম্যাচের আগে অনুশীলনের সময় দুই দলের খেলোয়াড়দের জার্সি নিয়ে বিতর্কে জড়াতে দেখা যায়। পরে আয়োজকদের পক্ষ থেকে খেলা স্থগিত করে দেওয়ার কথা বলা হয়।

বলা হচ্ছে, আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ককে জার্সি দিয়ে ঢেকে রাখাতেই যত বিপত্তি।

ম্যাচটি পরে কখন আয়োজন করা হবে, সে বিষয়েও কোনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোমমাধ্যম এক্সে ক্লাব দুটি ও তুরস্কের ফুটবল ফেডারেশনের যৌথ বিবৃতিতে জানিয়েছে, যৌথ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৩ সুপার কাপটি স্থগিত করা হয়েছে। 

ফাইনাল ম্যাচে তুরস্কের জাতীয় সঙ্গীত পরিবেশনের অনুমতি ছিল না। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) সেখানে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সিদ্ধান্ত নেয়।


```