
শেষ আপডেট: 27 February 2023 18:26
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পের (Turkey earthquake) স্মৃতি আগামী একশো বছরেও ভুলবে না তুরস্ক। যাঁরা ওই ঘটনায় মারা গিয়েছেন তাঁদের তো আর কষ্ট পাওয়ার বিষয় নেই। কিন্তু যাঁরা বেঁচে গেলেন এই ঘটনার পরেও তাঁরা আতঙ্ক নিয়ে সারাটা জীবন কাটাতে হবে।
সবচেয়ে খারাপ অবস্থা দেশের শিশুদের। তারা আনন্দ করতেই ভুলে গিয়েছে। সব সময় একটা চাপা কষ্ট বুকের মধ্যে রয়েছে।
ওই শিশুদের পাশে অন্যরকম ভাবে পাশে দাঁড়িয়েছে ইস্তাম্বুলের বেসিকতাস ক্লাবের কর্তারা। তাঁরা রবিবার একটি ফুটবল (Turkish football) খেলার আয়োজন করেছেন যেখানে মাঠে রাখা ছিল খেলনার সম্ভার।
তুরস্কের ওই ফুটবল লিগের খেলায় দর্শকরা পাঁচ মিনিটের মধ্যে নানা খেলনা ছুঁড়তে থাকেন। তাতে মাঠে খেলার মেল বসে যায়।

ওই ক্লাবের পক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। মাঠে শিশুদের আমন্ত্রণ জানানো হয়। তারা যাতে ওই খেলনা দেখে আনন্দ পায় তাই এই ব্যবস্থা।
শাস্ত্রীর অদ্ভুত প্রশংসায় ঈশান্ত, ‘রবি ভাই আমাদের কথায় কথায় অপমান করতেন!’