Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Travis Head Out: রোহিতের ছোট্ট চালেই বাজিমাত, বরুণের ভেলকিতে কুপোকাত হেড! দেখুন ভিডিও

আপাতত স্টিভ স্মিথ দুর্দান্ত ব্যাটিং করছেন। ক্রমশ জ্বলে উঠছেন তিনি।

Travis Head Out: রোহিতের ছোট্ট চালেই বাজিমাত, বরুণের ভেলকিতে কুপোকাত হেড! দেখুন ভিডিও

ট্রাভিস হেডকে আউট করলেন বরুণ চক্রবর্তী

শেষ আপডেট: 4 March 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে সবথেকে বড় উইকেটটা পেয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তার কারণ হয়ে উঠছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। কিন্তু, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার একটি ছোট্ট চালেই পরাস্ত হলেন এই অজি ওপেনার

আর এই চমকের নাম বরুণ চক্রবর্তী। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। সেকারণে এই ম্যাচেও ক্যাপ্টেন রোহিত চারজন স্পিনার নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর সেমিফাইনাল ম্যাচে নিজের দ্বিতীয় বলেই হেডকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন বরুণ। এই ম্যাচে ট্রাভিস আক্রমণাত্মক ব্যাট করতে শুরু করেছিলেন।

দেখে নিন সেই ভিডিও:

রোহিতের পাতা জালে পা দিলেন ট্রাভিস হেড

সেমিফাইনাল ম্যাচে স্টিভ স্মিথ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুরুটা অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া খুব একটা ভাল করতে পারেনি। দলের ৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান কুপার কনোলি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওপেনার ট্রাভিস হেড এরপর হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু, ৩৩ বলে ৩৯ রান করে তাঁকেও প্যাভিলিয়নে ফিরে যেতে হল। এরমধ্যে পাঁচটি বাউন্ডারি এবং জোড়া ছক্কা রয়েছে।

স্মিথের দল ৮.১ ওভারে ৫৪ রান করে ফেলেছিল। অধিনায়ক রোহিত সেইসময় একটা বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বরুণ চক্রবর্তীকে তিনি আক্রমণে ফিরিয়ে আনেন। রোহিতের এই মাস্টারপ্ল্যানই কাজে লাগে টিম ইন্ডিয়ার। যে হেড ক্রমশ বিধ্বংসী হয়ে উঠছিলেন, তাঁকেই বরুণ প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ভারতের বিরুদ্ধে হেড গত কয়েকটা ইনিংসে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন।


```