Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিরাট কি শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারবেন? কোহলিকে নিয়ে কী বলছেন ব্রায়ান লারা

ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচে বিরাটের ৮০টি সেঞ্চুরি হয়ে গিয়েছে।

বিরাট কি শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারবেন? কোহলিকে নিয়ে কী বলছেন ব্রায়ান লারা

শেষ আপডেট: 7 December 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: একদিনের ম্যাচে শচীন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড সদ্য শেষ হওয়া বিশ্বকাপেই ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। ওয়াংখেড়ের গ্যালারিতে বসে সেই দৃশ্য দেখেছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। সেঞ্চুরির পর কোহলিকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান তাঁর অগ্রজ। তবে শচীনের ১০০ সেঞ্চুরি কি বিরাট ছুঁতে পারবেন?

এই বিষয়ে এখনও নানা মুনির নানা মত। কেউ বলছেন, বিরাটের কাছে কিছুই অসম্ভব না। কারণ ইতিমধ্যে তাঁর ৮০টি সেঞ্চুরি হয়ে গিয়েছে। বাকি এখনও ২০টি। কোহলি আপাতত যে ফর্মে রয়েছে, এমনকী বিশ্বকাপে যে বিধ্বংসী মেজাজে তাঁকে দেখা গিয়েছে, তা বজায় থাকলে খুব শিগগিরই সেই মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

আবার অনেকেই এটাকে অসম্ভব না বললেও বেশ কঠিন বলে মানছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ব্রায়ান লারা। এই প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারের মতে, “বিরাটের এখন ৩৫ বছর বয়স। যদি প্রতিবছর ৫টি করেও সেঞ্চুরি হবে ধরে নিই, তাহলেও আরও চারবছর সময় লাগবে। ৩৯ বছর বয়সে পৌঁছে সেটা বেশ চাপের হতে পারে।” 

তবে কোহলি যে পারবেন না, এমনটা বলছেন না লারা। তাঁর কথায়, “আমি নিশ্চিতভাবে বলব না যে পারবে না। তবে যারা বিষয়টিকে খুবই সহজভাবে দেখছেন, তাঁরা ক্রিকেটীয় যুক্তিকে আমল দিচ্ছেন না। বয়স কারও জন্য থেমে থাকে না। আজ থেকে চার বছর পরেও কোহলি এমন বিধ্বংসী মেজাজে থাকবে, সেটা ভাবা উচিত নয়।”

উল্লেখ্য, চলতি বছর একদিনের বিশ্বকাপে বিরাট দুরন্ত ফর্মে থাকলেও আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনি আদৌ দলে জায়গা পাবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপেও দলের অধিনায়কত্বের ভার রোহিতকেই দিতে চাইছে বিসিসিআই। তবে তিন নম্বরে বিরাটের বদলে তরুণ কোনও ক্রিকেটার রয়েছে বোর্ডের ভাবনায়।


```