Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টোকিওতে ভারতের লজ্জা! কারচুপির অভিযোগে ব্রোঞ্জ পদক কেড়ে নেওয়া হল বিনোদের

দ্য ওয়াল ব্যুরোঃ ডিসকাস থ্রো-এ ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের বিনোদ কুমার (vinod kumar)। কিন্তু টোকিওতে (tokyo) ভারতের নামে কলঙ্ক এঁকে দিয়েছেন তিনি। গর্ব নয়, আজ বিনোদ কুমারের জন্য মাথা নীচু হয়ে গেছে গোটা দেশের। তাঁর ব্রোঞ্জ পদক কেড়ে নিয়েছেন প্যার

টোকিওতে ভারতের লজ্জা! কারচুপির অভিযোগে ব্রোঞ্জ পদক কেড়ে নেওয়া হল বিনোদের

শেষ আপডেট: 30 August 2021 10:30

দ্য ওয়াল ব্যুরোঃ ডিসকাস থ্রো-এ ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের বিনোদ কুমার (vinod kumar)। কিন্তু টোকিওতে (tokyo) ভারতের নামে কলঙ্ক এঁকে দিয়েছেন তিনি। গর্ব নয়, আজ বিনোদ কুমারের জন্য মাথা নীচু হয়ে গেছে গোটা দেশের। তাঁর ব্রোঞ্জ পদক কেড়ে নিয়েছেন প্যারালিম্পিক (paralympics) কর্তৃপক্ষ। আরও পড়ুনঃ এয়ার রাইফেলে সোনা অবনীর, ডিসকাসে রুপো যোগেশের আগেই আন্দাজ করা হচ্ছিল এমন কিছু ঘটতে পারে। বিনোদ কুমারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাঁর বিপক্ষরা অনেকেই। অভিযোগ, তিনি প্যারালিম্পিক ডিসকাসের ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতা নেই বিনোদের। কারচুপি করে তিনি নিজের নাম লিখিয়েছিলেন টোকিও প্যারালিম্পিকে। সোমবার কর্তৃপক্ষ পর্যালোচনা করে বিনোদ কুমারের পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টোকিও প্যারালিম্পিকে বিনোদ কুমার যখন ব্রোঞ্জ পদক জিতেছিলেন, সবাই খুশিতে ফেটে পড়েছিল। কিন্তু ডিসকাসে পদক পাওয়ার পরে বিপক্ষের এক অ্যাথলিট অভিযোগ জানিয়েছেন, বিনোদের যে শারীরিক সমস্যা থাকার কথা, সেটি এই ইভেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই তাঁর পদক কেড়ে নেওয়া উচিত। এই ঘটনায় ভারতীয় কর্তারা খুবই ক্ষুব্ধ। কর্তা গুরশরন সিংহ বলেন, ‘‘আমরা শুনেছি প্রতিপক্ষ দেশের বিরোধিতার কারণে বিনোদের ব্রোঞ্জ জয় আটকে গিয়েছে। তবে প্যারালিম্পিক্স শুরু হওয়ার আগেই ওর পরীক্ষা হয়েছে। ফলে এই ধরনের বিভ্রান্তির কোনও কারণ আছে বলে আমার মনে হয় না।’’ হরিয়ানার ৪২ বছর বয়সী এই অভিজ্ঞ ডিসকাস থ্রোয়ার এদিন ১৯.৯১ মিটার ছুঁড়ে এশিয়ান রেকর্ডসহ তৃতীয় হয়েছেন। যদিও তারপরেই বিপক্ষ অ্যাথলিট বলেছেন, ডিসকাসের এফ ৫২ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেলেও তা নিয়ম বহির্ভূতভাবে পেয়েছেন। কারণ এই ইভেন্টে যে শারীরিক অক্ষমতা থাকতে হয়, তার থেকে ভাল অবস্থায় ইভেন্টে নেমেছিলেন বিনোদ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```