প্যারালিম্পিকে পঞ্চম সোনা, ব্যাডমিন্টনে ফের বাজিমাত ভারতের
দ্য ওয়াল ব্যুরোঃ ব্যাডমিন্টনে (badminton) আবারও সোনা জিতল ভারত। এই নিয়ে টোকিও প্যারালিম্পপিকে (tokyo paralympics) পাঁচ নম্বর সোনার মেডেল এল। সোনা জিতলেন রাজস্থানের কৃষ্ণ নগর। তিনি ফাইনালে হংকংয়ের প্রতিদ্বন্দ্বী চু মান কাইকে হারিয়ে দিয়েছেন।
শেষ আপডেট: 5 September 2021 06:37
দ্য ওয়াল ব্যুরোঃ ব্যাডমিন্টনে (badminton) আবারও সোনা জিতল ভারত। এই নিয়ে টোকিও প্যারালিম্পপিকে (tokyo paralympics) পাঁচ নম্বর সোনার মেডেল এল। সোনা জিতলেন রাজস্থানের কৃষ্ণ নগর। তিনি ফাইনালে হংকংয়ের প্রতিদ্বন্দ্বী চু মান কাইকে হারিয়ে দিয়েছেন।
টোকিওতে আবার পদক, এক পা নিয়েই ব্যাডমিন্টনে রুপো আনলেন ভারতের সুহাস
এবারের প্যারালিম্পিক ভারতকে দু-হাত ভরে দিচ্ছে। শারীরীক অক্ষমতাকে জয় করে একের পর এক পদক আনছেন দেশের খেলোয়াররা। এদিন সকালেই ব্যাডমিন্টনের ফাইনালে একটুর জন্য সোনা মিস করেছেন সুহাস যথীরাজ। রুপো পেয়েছেন তিনি। তারপর বেলা গড়াতেই সোনাও এল ব্যাডমিন্টনের হাত ধরেই। ইতিমধ্যে টোকিও প্যারালিম্পিক থেকে ভারতের ঝুলিতে এসেছে মোট ১৯টি পদক।
এর আগে প্যারালিম্পিকে ব্যাডমিন্টন ইভেন্টই ছিল না। এবছরই প্রথম তা সুরু হয়েছে। আর সেই ব্যাডমিন্টন থেকেই প্যারালিম্পিকে এখনও পর্যন্ত এসে গেছে চারটি পদক।
কৃষ্ণ নগর এবারের প্যারালিম্পিকে একটিও ম্যাচ হারেননি। প্রথম থেকেই তিনি রয়েছেন দুরন্ত ছন্দে। তাঁর শরীরের বৃদ্ধি বয়সের তুলনায় বেশ কম। এই শারীরীক প্রতিকূলতা নিয়েই টোকিওতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'