
শেষ আপডেট: 20 July 2018 11:42
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া বিশ্বকাপ শেষ হয়ে গেলেও নেমারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা বন্ধ হয়নি। এ বার সেই তালিকায় যোগ দিলেন খোদ নেমার। নিজের পড়ে যাওয়া নিয়ে মজার ভিডিও করতে দেখা গেল তাঁকেই।
বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর এতদিন পরে জনসমক্ষে বেরোলেন সেলেকাওদের ওয়ান্ডার কিড। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন নেমার নিজেই। দেখা যাচ্ছে কোনও এক পার্কিং লটে অনেকগুলো বাচ্চার সঙ্গে দাঁড়িয়ে আছেন নেমার। তাঁর এক, দুই, তিন বলার সঙ্গে সঙ্গেই দেখা গেল বাচ্চারা গড়াগড়ি খাচ্ছে। তারপর মজা করে নেমারকে বলেন, ‘এটা কিন্তু ফ্রিকিক ছিল।’
বিশ্বকাপে কোস্টারিকা ও সার্বিয়ার বিরুদ্ধে টাচ করামাত্র নেমারের পড়ে যাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের অনেকেই বলতে থাকেন, যত না লেগেছে তার চেয়ে অনেক বেশি অভিনয় করছেন তিনি। এটা খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় নয়। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল।
যদিও এ দিন নিজের ভিডিও পোস্ট করে নেমার বলেন, তিনিও এই ট্রোলিংকে মজা হিসেবেই নিয়েছেন। তাই জন্যই এই ভিডিও পোস্ট করেছেন তিনি। কয়েকদিন পরেই প্যারিস সাঁ জা'র হয়ে পরবর্তী মরশুম শুরু করবেন নেমার। আপাতত সেই প্রস্তুতি শুরু করবেন তিনি।
https://twitter.com/BEUOT_2O_18_/status/1020124614171807744