Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুধুই হিংসা না হারের জ্বালা, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেন ছিলেন না পাকিস্তানের কেউ?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সমারোহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না।

শুধুই হিংসা না হারের জ্বালা, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেন ছিলেন না পাকিস্তানের কেউ?

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস

শেষ আপডেট: 11 March 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জয় করেছে। কিন্তু, ট্রফি দেওয়ার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাই। টুর্নামেন্টের পর এই ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে খ্যাত পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। এই ব্যাপারে অবশেষে মুখ খুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না, সেই ব্যাপারটাও খোলসা করা হয়েছে।

ব্যাপারটা স্পষ্ট করে দিল আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সমারোহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান রজার ডুসে এবং আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অথচ এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপরেই ছিল।

এনডিটিভি-র একটি রিপোর্ট অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র নাকি দাবি করেছে যে আইসিসি শুধুমাত্র পিসিবি চেয়ারম্য়ান মহসিন নকভিকেই আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু, নকভি আগেই পরিকল্পনা বদল করেন এবং জানিয়ে দেন যে আসতে পারবেন না। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান এই তত্ত্ব একেবারে খারিজ করে দিয়েছে। পিসিবি-র পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে সেভাবে গুরুত্বই নাকি দেয়নি আইসিসি।

জিও টিভি-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে আইসিসি-র এক আধিকারিক বলেছেন, 'মহসিন নকভি আগেই জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানে থাকবেন না। সেকারণেই ফাইনাল ম্য়াচে দুবাই আসতে পারবেন না। আইসিসি শুধুমাত্র আয়োজক ক্রিকেট বোর্ডের শীর্ষ আধিকারিককেই আমন্ত্রণ জানাতে পারে। যেমন - প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্য়ান কিংবা সিইও। সংশ্লিষ্ট বোর্ডের অন্য আধিকারিকরা উপস্থিত থাকলেও, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা অংশগ্রহণ করতে পারেন না।'


```