Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় এই দেশ, অপেক্ষা ফিফার অনুমোদনের

সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী বলেছেন, ’৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে আমরা প্রস্তুত। ফিফা যদি এই সিদ্ধান্ত নেয় এবং সবার জন্য ভাল মনে করে, তাহলে খুশি মনেই আমরা বাস্তবায়ন করব।’

৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় এই দেশ, অপেক্ষা ফিফার অনুমোদনের

ফিফা সভাপতি ইনফ্য়ানতিনো

শেষ আপডেট: 21 April 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: ক্রীড়া বিশ্বে ফুটবল (Football) যে সবথেকে জনপ্রিয়তম তা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। বিশ্বের প্রায় প্রতিটি কোণেই ফুটবল খেলা হয়ে থাকে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার (FIFA) অধীনে রয়েছে ২১১টি দেশ (211 Countries)। কিন্তু গতবার কাতার বিশ্বকাপ (Qatar World Cup) খেলে মাত্র ৩২টি (32) দেশ। তবে ২০২৬ বিশ্বকাপে (2026 World Cup) দেখা যাবে ৪৮টি (48) দেশকে। এদিকে, দাবি উঠেছে দেশের সংখ্যা আরও বাড়ানোর।

ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে এত দিন ৩২টির বেশি দলকে দেখা যায়নি। জিয়ান্নি ইনফানতিনো (Jianni Infantino) ফিফা সভাপতি (FIFA President) হওয়ার পর থেকেই বিশ্বকাপে দল বাড়ানোর চেষ্টা করে চলেছেন।

ইতিমধ্যে অবশ্য ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করার সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে আগামী বিশ্বকাপ। তবে, ফিফা সংখ্যাটা আরও বাড়াতে চাইছে। ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে আগ্রহী ফিফা। আর ২০৩৪ বিশ্বকাপ থেকেই ৬৪ দল নিয়ে আয়োজন করতে চায় তারা। যদিও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। সবকটি মহাদেশ এত দল নিয়ে বিশ্বকাপ চাইছে না।

এমন প্রতিক্রিয়ার মধ্যেই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব (Saudi Arab) জানিয়েছে, তারা প্রস্তুত ৬৪ দল (64 Teams) নিয়ে বিশ্বকাপ (World Cup) আয়োজন করতে

সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী (Sports Minister) বলেছেন, ’৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে আমরা প্রস্তুত। ফিফা যদি এই সিদ্ধান্ত নেয় এবং সবার জন্য ভাল মনে করে, তাহলে খুশি মনেই আমরা বাস্তবায়ন করব।’

উল্লেখ্য, গত ডিসেম্বর একমাত্র বিডার হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় সৌদি আরব। এখন দেখার ২০৩৪ বিশ্বকাপ শেষ পর্যন্ত কটি দল নিয়ে হয়।


```