Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আসন্ন সুপার কাপ, বাগান রক্ষণ নিশ্ছিদ্র করতে প্রস্তুত পর্তুগিজ তারকা

গত মরশুমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে জেমি ম্যাকলারেনের সতীর্থ ছিলেন নুনো। এএফসির টুর্নামেন্টের কথা মাথায় রেখেই তাঁকে দলে এনেছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু এএফসিতে নামা হয়নি এই পর্তুগিজ ডিফেন্ডারের।

আসন্ন সুপার কাপ, বাগান রক্ষণ নিশ্ছিদ্র করতে প্রস্তুত পর্তুগিজ তারকা

নুনো রেইস

শেষ আপডেট: 18 April 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল চ্যাম্পিয়ন (ISL Champion) হওয়ার পর এবার মোহনবাগান সুপার জায়েন্টসের (Mohonbagan Super Giants) পাখির চোখ ভূবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলা কলিঙ্গ সুপার কাপ (Kolinga Super Cup)। তবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নয়, লক্ষ্য ভবিষ্যতের তারকাদের তুলে আনা। বাগানের অনুশীলন দেখে সেটাই মনে হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনুশীলন। তবে সেখানে বিদেশি তারকাদের পাশাপাশি অনুপস্থিত ছিলেন বিদেশি ফুটবলাররাও।

সহকারী কোচ বাস্তব রায়ের অধীনে শুরু হয়েছে বাগানের অনুশীলন। সুপার কাপে হয়তো মেরিনার্স রক্ষণে দেখা যাবে না টম অলড্রেড, আলবার্তো রডরিগেস, শুভাশিস বসুদের। তবে ক্লাব সূত্রে যা জানা গিয়েছে, তাতে সুপার কাপে গঙ্গা পাড়ের ক্লাবের রক্ষণ সামলাবেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস (Nuno Reis)

গত মরশুমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে জেমি ম্যাকলারেনের সতীর্থ ছিলেন নুনো। এএফসির টুর্নামেন্টের কথা মাথায় রেখেই তাঁকে দলে এনেছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু এএফসিতে নামা হয়নি এই পর্তুগিজ ডিফেন্ডারের। কারণ ওই সময় বদলে যায় মধ্য-প্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধের আবহের মধ্যে ইরানে ম্যাচ খেলতে যেতে চায়নি মোহনবাগান সুপার জায়েন্টস। যার ফলে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে কলকাতার ক্লাব।

আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপ। এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত নুনো। গত বেশ কয়েক মাস ধরেই দলের সঙ্গে জোর কদমে অনুশীলন করে আসছেন এই ফুটবলার। এবার লক্ষ্য সুপার কাপে বাগানকে সাফল্য এনে দেওয়া।


```