Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোহলিদের ঠুকলেন রায়না, যে দল আইপিএলে পার্টি করে, তারা চ্যাম্পিয়ন হবে কী করে!

রায়না সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আইপিএলে যে দল বেশি পার্টি করে, তারা কোনওদিন চ্যাম্পিয়ন হতে পারে না। ভারতের নামী প্রাক্তন তারকা যে কোহলিদের প্রতি কটাক্ষ করে এই বিবৃতি দিয়েছেন, তা বুঝতে গেলে ক্রিকেট জানার দরকার পড়ে না।

কোহলিদের ঠুকলেন রায়না, যে দল আইপিএলে পার্টি করে, তারা চ্যাম্পিয়ন হবে কী করে!

বিরাট কোহলি ও সুরেশ রায়না

শেষ আপডেট: 22 April 2024 17:26

দ্য ওয়াল ব্যুরো: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের কাটা ঘায়ে নুনের ছিঁটে দিলেন সুরেশ রায়না। তিনি বিরাট কোহলিদের আইপিএলে ব্যর্থ হওয়ার কারণ জানিয়ে দিয়েছেন।

রায়না সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আইপিএলে যে দল বেশি পার্টি করে, তারা কোনওদিন চ্যাম্পিয়ন হতে পারে না। ভারতের নামী প্রাক্তন তারকা যে কোহলিদের প্রতি কটাক্ষ করে এই বিবৃতি দিয়েছেন, তা বুঝতে গেলে ক্রিকেট জানার দরকার পড়ে না। রায়না বলেছেন, ‘‘ধোনির চেন্নাই সুপার কিংস এই কারণেই আইপিএলে বেশি সফল। তারা কোনওসময় পার্টি করে না। তাদের দলের কোনও ক্রিকেটারই পার্টি পছন্দ করে না। দলের পক্ষ থেকেও এই কথাটি বলে দেওয়া হয়েছে।’’

কোহলিদের প্রতি রায়না জানান, ‘‘এত বছর আইপিএলে খেলেও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, এটা বেঙ্গালুরুবাসীর কাছে হতাশার।’’

রায়না পাশাপাশি ভারতীয় দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে শুভমন গিলের কথা বলেছেন। ‘‘গিল দারুণ প্রতিভাবান, আর মাঠে দ্রুত ভাবতে পারে। আগামী দিনের অধিনায়ক হওয়ার সব গুণ গিলের মধ্যে রয়েছে।’’

একটা সময় রবীন্দ্র জাদেজার সঙ্গে রায়নার সম্পর্ক ভাল ছিল না। মাঠে ঝামেলাও হয়েছিল। সেই নিয়ে ধোনির দলের একসময়ের সেরা তারকা বলেছেন, ‘‘২০১৩ সালে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ চলছিল ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে। সেইসময় দেখা যায়, রায়নার একটি বলে ক্যাচ মিস করেন জাদেজা। সেই নিয়ে রায়না প্রতিক্রিয়া জানালে খুব চটে যান জাদেজা, তিনিও পালটা বললে এই নিয়ে বিতর্ক চরমে ওঠে। ১১ বছর আগের ঘটনা ফিরলে রায়না বলেন, ‘‘তারপর জাড্ডুর সঙ্গে আমার বহুবার করমর্দনও হয়েছে, আমাদের মধ্যে আর রাগ নেই!’’   


```