Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজার প্রত্যাবর্তন, ধোনির ব্যাটিং দেখে চেয়ার ছেড়ে লাফালেন কোহলি

দ্য ওয়াল ব্যুরো: কিং ইজ ব্যাক! রাজা ফিরলেন, এম এস ধোনির (MS Dhoni) ব্যাটিং দেখে সেই কথাই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এই ধোনিকেই তো দেখতে চেয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কঠিন সময়ের মধ্যে মাথা ঠান্ডা রেখে গ্রেট ফিনিশিং, এ

রাজার প্রত্যাবর্তন, ধোনির ব্যাটিং দেখে চেয়ার ছেড়ে লাফালেন কোহলি

শেষ আপডেট: 11 October 2021 14:23

দ্য ওয়াল ব্যুরো: কিং ইজ ব্যাক! রাজা ফিরলেন, এম এস ধোনির (MS Dhoni) ব্যাটিং দেখে সেই কথাই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এই ধোনিকেই তো দেখতে চেয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কঠিন সময়ের মধ্যে মাথা ঠান্ডা রেখে গ্রেট ফিনিশিং, এই সিগনেচার শটই যেন ফিরিয়ে দিয়েছে আগের ধোনিকে। অনেক দিন পর ধোনির এই রূপ দেখে মুগ্ধ বিরাট কোহলিও মুগ্ধ। ধোনির ইনিংসের প্রশংসা করে টুইটে কোহলি জানিয়েছেন, ধোনির ব্যাটিং দেখে উত্তেজনায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছিলেন তিনি! আরও পড়ুন: মুশফিকুরকে নিয়ে বাংলাদেশে ভিডিও গেম ‘হাউজ্যাট’, লক্ষ্মীলাভে আগ্রহ তুঙ্গে ১৯তম ওভারের প্রথম বলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে গায়কোয়াড় ফেরার সময়েও চেন্নাইয়ের দরকার ছিল ১১ বলে ২৩ রান। তখনই ক্রিজে নামেন ধোনি। মুখোমুখি দ্বিতীয় বলে ছক্কা মেরে রানের খাতা খুললেন ৪০ বছর বয়সী চেন্নাই অধিনায়ক। ওই ওভারে ক্রিজে থাকা মঈন আলির চার মিলিয়ে আসে ১১ রান। শেষ ওভারে তাই চেন্নাইয়ের সামনে সমীকরণ দাঁড়ায়—৬ বলে দরকার ১৩ রান। https://twitter.com/imVkohli/status/1447265301934993413 টম কারেনের করা শেষ ওভারের প্রথম বলেই প্রমাদ গোনে চেন্নাই। উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রাবাদার হাতে ধরা পড়েন মঈন (১৬)। ৫ বলে ১৩ রান দরকার তখন চেন্নাইয়ের। কিন্তু মঈনের ক্যাচের সময়ে ধোনি দৌড়ে স্ট্রাইকে যাওয়াই খেলার ছক বদলে দিল! দ্বিতীয় বলে কারেনকে এক্সট্রা কভার দিয়ে সপাটে চার মারেন ধোনি। পরের বলে ভাগ্যও সঙ্গ দিল তাঁকে, বল ধোনির ব্যাটের কানায় লেগে উইকেটের পেছন দিয়ে আবার চার! হঠাৎ সমীকরণটা নেমে গেল ৩ বলে ৫ রানে। টানা দুই চারের ধাক্কায়ই কি না, বাড়তি কিছু করতে গিয়ে পরের বলটা ওয়াইড দিয়ে বসেন কারেন। সমীকরণ আরও সহজ হয়ে গেল ধোনিদের জন্য। ধোনির ৬ বলে ১৮ রানের ইনিংসই ফাইনালে তুলেছে চেন্নাইকে। ম্যাচ শেষে ধোনি নিজেই বললেন, ‘‘ব্যবধান গড়ে দেওয়ার জন্য আমার এমন একটা ইনিংসই দরকার ছিল। দিল্লির বোলিং আক্রমণটা দারুণ। ওরা মাঠ ও পরিস্থিতির সুবিধে দারুণভাবে তুলে নিয়েছে। তাই আগে থেকেই জানতাম রান তাড়া করা সহজ হবে না।’’ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'      

```