Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গলেই আরও তিন বছর থাকছেন সমর্থকদের নয়ণের মণি

আসলে এমনিতেই ২০২৬ পর্যন্ত পদ্মা পাড়ের ক্লাবের সঙ্গে চুক্তি ছিল বিষ্ণুর। এবার সেই চুক্তি আরও দুই বছার বাড়িয়ে বিষ্ণুর কাছে ‘কন্ট্র্যাক্ট লেটার’ পাঠিয়েছে মশাল ব্রিগেড।

ইস্টবেঙ্গলেই আরও তিন বছর থাকছেন সমর্থকদের নয়ণের মণি

পিভি বিষ্ণু

শেষ আপডেট: 9 May 2025 12:26

দ্য ওয়াল ব্যুরো: নজর ছিল মোহনবাগানের। মুম্বই তো বড় টোপ দিয়েই রেখেছিল। কিন্তু কয়েক মরশুমের মধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকদের নয়ণের মণি হয়ে উঠেছেন কেরলের ফুটবলার পিভি বিষ্ণু (PV Vishnu)। লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের চরম আঁধারের মধ্যেও একমাত্র আশার আলো তিনি। গত আইএসএলে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে তাঁর পারফরম্যান্সই নজর কাড়তে পেরেছে। তাই তাঁকে ছাড়লে চলবে কেন।

২৩ বছরের বিষ্ণুকে দলে রাখার বিষয়ে জোরাল সওয়াল করেছেন লাল-হলুদ চাণক্য অস্কার ব্রুজোঁও। গত মরশুমের আইপিএলে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট ছিল তাঁর। তাঁকে রেখেই আগামী মরশুমের দল সাজাচ্ছেন ব্রুজোঁ। সেই কারণেই বাঁ পায়ের এই উইঙ্গারকে আরও তিন বছর লাল-হলুদ জার্সিতে রেখে দেওয়া হল। আসলে এমনিতেই ২০২৬ পর্যন্ত পদ্মা পাড়ের ক্লাবের সঙ্গে চুক্তি ছিল বিষ্ণুর।

এবার সেই চুক্তি আরও দুই বছার বাড়িয়ে বিষ্ণুর কাছে ‘কন্ট্র্যাক্ট লেটার’ (Contract Letter) পাঠিয়েছে মশাল ব্রিগেড। পাশাপাশি জানা গিয়েছে, বিষ্ণুও রাজি হয়েছেন ইস্টবেঙ্গলের চুক্তিতে।

বাঁ পায়ের এই ফুটবলারর গত মরশুমে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন।

বিষ্ণু সম্পর্কে লাল-হলুদ হেডস্যার অস্কার একবার বলেছিলেন, ''আমি ব্যক্তিগত ভাবে মানোলোর সঙ্গে কথা বলেছি বিষ্ণুকে নিয়ে। এই মুহূর্তে দেশের সেরা উইঙ্গার পিভি।''


```