Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

চলতি মরশুমের কন্যাশ্রী কাপের জমকালো উদ্বোধন কিশোর ভারতী স্টেডিয়ামে

শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের অগ্নিনির্বাপক ও জরুরী পরিষেবা দফতরের মন্ত্রী সুজিত বসু, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

চলতি মরশুমের কন্যাশ্রী কাপের জমকালো উদ্বোধন কিশোর ভারতী স্টেডিয়ামে

কন্যাশ্রী কাপের উদ্বোধন

শেষ আপডেট: 25 April 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: বাংলার (Bengal) মহিলা ক্রীড়া (Female Sports) জগতে নতুন আলো দেখাচ্ছে কন্যাশ্রী কাপ (Kanyashree Cup)। এই টুর্নামেন্ট থেকে উঠে এসে প্রতিষ্ঠা পেয়েছেন প্রচুর মহিলা ফুটবলার (Female Footballer)

এবারও প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদ্বোধন (Opening) হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ও আইএফএর (IFA) যৌথ উদ্যোগে কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ ডিভিশনের খেলার।

শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের অগ্নিনির্বাপক ও জরুরী পরিষেবা দফতরের মন্ত্রী সুজিত বসু, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ-সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, দিলীপনারায়ণ সাহা, সহ-সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফলরঞ্জন গিরি।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরপুকুর সেভ দ্যা চিলড্রেন সংস্থার উদ্যোগে সমবেত প্রার্থনা সঙ্গীত পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী নারী ব্যক্তিত্ব শ্রাবণী বন্দোপাধ্যায় (স্পেশাল  এডুকেটর এবং টেগোর ফাউন্ডেশনের কর্ণধার), টাটা মেডিক্যাল সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডা. অর্পিতা ভট্টাচার্য প্রমুখকে আইএফএর তরফে বিশেষ সম্মান জানানো হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ফুটবলের এক ঝাঁক প্রাক্তন তারকা ফুটবলার।


```