Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সোনা জিতেই মরশুম শুরু করলেন ‘সোনার ছেলে’

আগামী মাসে রয়েছে দোহা ডায়মন্ড লিগ । আর তার আগে, নীরজ দক্ষিণ আফ্রিকায় একটি ইভেন্টে অংশগ্রহণ করে সোনা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন।

সোনা জিতেই মরশুম শুরু করলেন ‘সোনার ছেলে’

নীরজ চোপড়া

শেষ আপডেট: 17 April 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসাবে তাঁর ক্যাবিনেটে অলিম্পিক্সের (Olympics) দু’টি পদক রয়েছে, একটি সোনা ও একটি রুপো। এবার তিনি ২০২৫ মরসুম শুরু করলেন বেশ জমকালোভাবে। আগামী মাসে রয়েছে দোহা ডায়মন্ড লিগ (Doha Diamond League)। আর তার আগে, তিনি দক্ষিণ আফ্রিকায় (South Africa) একটি ইভেন্টে অংশগ্রহণ করে সোনা জিতে নিলেন। যদিও প্রতিযোগিতাটি ছিল আমন্ত্রণমূলক ও প্রতিযোগী ছিলেন ছয়জন।

বুধবার (১৬ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে (Pochestrum) আমন্ত্রণমূলক ‘পচ ইনভিটেশনাল ট্র্যাক ইভেন্টে’ জ্যাভলিন (Jyavlin) থ্রোতে নীরজ থ্রো করেছেন ৮৪.৫২ মিটার। যদিও এই দূরত্ব তাঁর কেরিয়ার সেরা থ্রোর কাছাকাছিও নয়। তাঁর ব্যক্তিগত সেরা থ্রো ৮৯.৯৪ মিটার।

২৭ বছরের নীরজ সোনা জেতার পথে পিছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ডাউ স্মিথকে। স্মিথ ছুঁড়েছেন ৮২.৪৪ মিটার। গত মরসুম নীরজ শেষ করেছিলেন চোট নিয়ে। তাই চোট থেকে ফিরে এসে নিজের সেরা অবস্থান ফিরে না পেলেও এই সোনা দোহা ডায়মন্ড লিগের আগে তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাস জোগাবে। পচেস্ট্রুমের ইভেন্টে নীরজ আর স্মিথ ছাড়া আর কারও থ্রো-ই ৮০ মিটার অতিক্রম করেনি।

নতুন মরসুমের আগে নীরজ চোপড়া পচেস্ট্রুমে প্রশিক্ষণ নিচ্ছেন। গত মরসুম শেষে চলতি বছরের জানুয়ারিতে হিমাচল প্রদেশে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের বান্ধবী হিমানি মোরের সঙ্গে বিয়ে করেছেন নীরজ। বিয়ের পর, নীরজ নতুন মরসুমের প্রশিক্ষণ শুরু করার জন্য দক্ষিণ আফ্রিকায় যান। তিনি দোহা ডায়মন্ড লিগে অংশগ্রহণের জন্য প্রস্তুত, যা ১৬ মে থেকে শুরু হতে চলেছে।

নীরজ চোপড়া এখন তাঁর নতুন কোচের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর নতুন কোচ কিংবদন্তি জান এলেজন, যিনি পুরুষদের জ্যাভলিনে বিশ্ব রেকর্ডের (৯৮.৪৮ মিটার) অধিকারী।


```