Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন দশকের খরা কাটিয়ে ইউরো সেমিফাইনালে ডেনমার্ক, রচিত হল ‘ড্যানিশ রূপকথা’

দ্য ওয়াল ব্যুরো: তিন দশক পরে ড্যানিশ রূপকথা রচিত হল ইউরোপিয়ান ফুটবলে। ১৯৯২ সালে তারা শেষ বারের মতো ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে গিয়েছিল। সেটাই শেষ, তারপর এবারই রচিত হল নয়া অধ্যায়। শনিবার কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিককে ২-১ গোলের ব্যবধানে

তিন দশকের খরা কাটিয়ে ইউরো সেমিফাইনালে ডেনমার্ক, রচিত হল ‘ড্যানিশ রূপকথা’

শেষ আপডেট: 3 July 2021 18:43

দ্য ওয়াল ব্যুরো: তিন দশক পরে ড্যানিশ রূপকথা রচিত হল ইউরোপিয়ান ফুটবলে। ১৯৯২ সালে তারা শেষ বারের মতো ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে গিয়েছিল। সেটাই শেষ, তারপর এবারই রচিত হল নয়া অধ্যায়। শনিবার কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিককে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করল ডেনমার্ক। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডেনমার্ক। বিরতির পর ছন্দ হারাল কিছুটা। ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগাল চেকরা। তবে শেষমেশ তারা পেরে ওঠেনি। আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ডেনমার্কের হয়ে গোল দিয়েছেন থমাস ডেলানি ও কাসপ ডলবার্গ। বিপক্ষ দলের হয়ে ব্যবধান কমান প্যাট্রিক শিক। প্রথমার্ধেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। যদিও ডেনমার্কের আক্রমণগুলো ছিল বেশি গোছানো। ফল পেতে সময় লাগেনি একদম। ৫ মিনিটের মাথায় ডানদিক থেকে নেওয়া স্ট্রাইগার লারসেনের কর্নার থেকে বল বক্সের মাঝ বরাবর পেয়ে নিচু হেডে ডেনমার্ককে এগিয়ে দেন থমাস ডেলানি (১-০)। ১৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেতে পারতেন ডেলানি। কিন্তু ডানদিক থেকে লারসেনের ক্রস বাইরে মারেন ড্যানিশ মিডফিল্ডার। https://twitter.com/FOXSoccer/status/1411386622499639299 ২২ মিনিটে নিজেদের বিপদ ডেকে আনছিলেন ডেনমার্ক গোলরক্ষক কেসপার স্মাইকেল। তাঁর পাস সরাসরি চলে গিয়েছিল প্রতিপক্ষের মেসোপাস্টের কাছে। মেসোপাস্ট দূরের পোস্টে বল দেন হলসকে। হলসের একদম কাছে থেকে নেওয়া শট এবার অবশ্য দারুণভাবে বাঁচিয়ে দেন স্মাইকেলই। ৪২ মিনিটে বাঁ দিক থেকে জোয়াকিম মাহলের উঁচু পাস বক্সের মধ্যে মার্টিন বে্রথওয়েট মাথা লাগাতে না পারলেও তার ডানপাশে ডলবার্গ পা ধরে দিয়ে ঠিকই জালে জড়িয়ে দেন (২-০)। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিক। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। গোলও পেয়ে যায় চার মিনিটের মাথায়। ভ্লাদিমির সৌফলের ক্রস ধরে ডান পায়ের অসাধারণ ভলিতে ব্যবধান ২-১ করেন প্যাট্রিক শিক। কিন্তু ওই পর্যন্তই, পারেনি শেষ হাসি হাসতে।  

```