Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরষিত খেললেন মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ, দল বাছাই দেখে ভবিষ্যদ্বাণী আকাশের

গতকাল সিরিজের প্রথম ম্যাচে হরষিত রানাকে পেসার হিসেবে বেছে নেওয়া হয়। সাত ওভারে ৫৩ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেন হরষিত।

হরষিত খেললেন মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ, দল বাছাই দেখে ভবিষ্যদ্বাণী আকাশের

হরষিত-বুমরাহ

শেষ আপডেট: 7 February 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহর চোট কতটা গুরুতর, জানা যায়নি। আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হবেন কি না, সেই ছবিও স্পষ্ট নয়। এখনও স্ক্যানের রিপোর্ট হাতে আসেনি। তার আগে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টিম লিস্ট, বিশেষ করে বোলার বাছাই দেখে মনে হচ্ছে, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে জায়গা পাবেন না। অনুমান প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার।

গতকাল সিরিজের প্রথম ম্যাচে হরষিত রানাকে পেসার হিসেবে বেছে নেওয়া হয়। সাত ওভারে ৫৩ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেন হরষিত। আকাশের মতে, সিরাজের আগে তাঁকে বেছে নিয়ে নির্বাচকেরা পারতপক্ষে এই সংকেতই দিতে চেয়েছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে ছাড়াই দুবাইয়ের ফ্লাইটে উঠতে চলেছেন রোহিত শর্মারা। আর তাঁর বিকল্প হতে চলেছেন নবাগত হরষিত। আকাশ বলেন, ‘যদি বুমরাহ না খেলেন, তাহলে সিরাজের আগে হরষিতই ম্যানেজমেন্টের এক নম্বর পছন্দ।‘

এর পাশাপাশি অর্শদীপ সিংয়ের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আকাশের মতে, ‘আর কবে ওয়ান ডে ক্রিকেটে কামব্যাক করবেন অর্শদীপ? এই প্রশ্নটা জোরালো হয়ে দেখা দিয়েছে। তার কারণ তিনি দীর্ঘ দিন ধরে একদিনের ক্রিকেট খেলেননি।‘

শুধু বোলিং বিভাগ নয়। ব্যাটিং লাইন আপ নিয়েও প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া। যশস্বী জয়সওয়ালের অভিষেকের ফলে এটা সাফ নজরে আসছে যে, নির্বাচকমণ্ডলী ঋষভ পন্থকে মোটেও বিকল্প হিসেবে ভাবতে চাইছে না। এই অবস্থায় ওপেনে যশস্বীর সঙ্গে রোহিত ব্যাট হাতে নামলে নাম্বার তিনে জায়গা পেতে পারেন শুভমান গিল। কিন্তু সেক্ষেত্রে বিরাট কি চারে চলে যাবেন? এই সম্ভাবনা ক্ষীণ। ফলে শুভমান-রোহিতই ওপেনে নামুন। বিরাট তিনে। আর উইকেট কিপারের ভূমিকায় কে খেলবেন তা নিয়ে লড়াইয় করুন পন্থ ও কে এল রাহুল। ব্যাটিং অর্ডার বাছাই নিয়ে এমনই বিকল্প প্রস্তাব রেখেছেন আকশ চোপড়া।


```