Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপ, আগামী বছরের সূচি ঘোষণা করল বিসিসিআই

ভারত ইংল্যান্ডের মাটিতে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ২০০৭ সালে। সে বার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে মাইকেল ভনের ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত।

ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপ, আগামী বছরের সূচি ঘোষণা করল বিসিসিআই

বেন স্টোকস এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 22 August 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছরের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানাল, সামনের বছর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। প্রথম টেস্ট ২০ জুন। এই ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতা চলবে ২০২৫ থেকে ২০২৭ অবধি। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২০২৫-এ।

কোথায় এবং কবে থেকে শুরু হবে পাঁচটি টেস্ট? বৃহস্পতিবার বিসিসিআই জানিয়েছে, ২০ জুন থেকে শুরু হবে সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২ জুলাই থেকে বার্মিংহামের এজবাস্টনে হবে তৃতীয় টেস্ট লর্ডসে। ১০ জুলাই থেকে শুরু হবে ই ম্যাচ। চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারে। ২৩ জুলাই থেকে শুরু হবে এই টেস্ট। শেষ ম্যাচ ওভালে। শুরু হবে ৩১ জুলাই থেকে।

ভারত ইংল্যান্ডের মাটিতে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ২০০৭ সালে। সে বার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে মাইকেল ভনের ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত। শেষবার বিরাট কোহলিরা ইংল্যান্ডে গিয়েছিলেন ২০২১-২২ মরসুমে। সে বার মাত্র দু’টি টেস্ট জিতেছিল ভারত। ২০১৯-২১ মরসুমে বিরাটের নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। ২০২১-২৩ মরসুমে ইংল্যান্ডের মাটিতে ২-২ ফলে শেষ হয় সিরিজ। ঘরের মাঠে ২০২৩-২৫ মরসুমে রোহিত শর্মার নেতৃত্বে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত।

চলতি বছরেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। তারপর বর্ডার-গাভাসকর সিরিজের জন্য অস্ট্রেলিয়া পাড়ি দেবে টিম ইন্ডিয়া। এরপর রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত যেখানে লড়াইয়ের প্রধান দাবিদার। সামনের বছর ইংল্যান্ডের বাজবলের মুখোমুখি হবেন রোহিতরা। এই আবহেই বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষিত হল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সূচি।


```