Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি ঘুমিয়ে পড়িনি, যত দোষ...', দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মুখ খুললেন ঘুমন্ত ছবি নিয়ে!

'আমি ঘুমিয়ে পড়িনি, যত দোষ...', দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মুখ খুললেন ঘুমন্ত ছবি নিয়ে!

শেষ আপডেট: 5 October 2023 13:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, 'যত দোষ, নন্দ ঘোষ...'! 

প্রায়ই বাঙালিদের মুখে এই বাক্যটা শোনা যায়। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার সঙ্গে বাংলার কোনও যোগ আছে কিনা জানা যায়নি। তবে তাঁর মুখে শোনা গেল ঠিক সেই প্রবাদের সুরই!

বুধবার ছিল বিশ্বকাপের দশ দলের অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স মিট। সেই মিটের পর থেকেই তেম্বাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, প্রেস মিটের মাঝেই ঘুমিয়ে পড়েছেন তেম্বা!

অধিনায়কদের সম্মেলনের সঞ্চালক রবি শাস্ত্রী ও ইয়ন মরগ্যান যখন কথা বলছিলেন, তখন দেখা যায় প্রোটিয়া অধিনায়ক ঢুলছেন। তিনি রীতিমতো ঘুমোচ্ছিলেন! তেম্বার পাশে বসেছিলেন রোহিত শর্মা, কেন উইলিয়ামসনরা। নিউজিল্যান্ড অধিনায়ককে দেখা যায়, দক্ষিণ আফ্রিকা দলের নেতার দিকে তাকিয়ে রয়েছেন।

সত্যিই কি তেম্বা ঘুমিয়ে পড়েছিলেন? ছবি ভাইরাল হতেই এই বিষয়ে মুখ খুলেছেন প্রোটিয়া অধিনায়ক। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি কখনই ঘুমিয়ে পড়িনি। দোষ ক্যামেরা অ্যাঙ্গেলের! বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ইংল্যান্ড-নিউজিল্যান্ডের।


```