Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোটেলে বিদ্যুৎ নেই, হারিকেন বেরিল আরও ভয়ঙ্কর, বার্বেডোজে আতঙ্কে রোহিতরা

বার্বেডোজে ভারতীয় দলের বিশ্বজয়ী ক্রিকেটাররা অসহায়বোধ করছেন।

হোটেলে বিদ্যুৎ নেই, হারিকেন বেরিল আরও ভয়ঙ্কর, বার্বেডোজে আতঙ্কে রোহিতরা

হোটেলের বাইরে পা রাখতে পারেননি রোহিতরা

শেষ আপডেট: 1 July 2024 21:56

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলেও যা ছিল না, সেটাই চরম আকার নিয়েছে সোমবার সকালের পর থেকে। বার্বেডোজে ভারতীয় দলের বিশ্বজয়ী ক্রিকেটাররা আরও অসহায়বোধ করছেন। বোর্ড সচিব জয় শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন, যাতে কোনওভাবে চার্টার্ড ফ্লাইটে আমেরিকা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়। 

হারিকেন বেরিলের ভয়ঙ্কর তাণ্ডবে ব্রিজটাউনের হোটেলে বিদ্যুৎ নেই। হোটেলের কর্মীরা সবাই প্রায় ছুটি নিয়ে নিয়েছেন। এইসময় রুম সার্ভিস বলে কোনও বস্তু নেই। যে কারণে নুন্যতম পরিষেবা টুকু পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা। শনিবার বিশ্বজয়ের পরে তারা তিনদিন ধরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই শহরে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেইজন্যই সোমবার বিকেলে ভারতীয় দলের নিউইয়র্কের বিমান ধরার কথা থাকলেও তাঁরা হোটেলের বাইরে পা রাখতে পারেননি।

পুরো শহর শুনশান। ভারতীয় দল নিউইয়র্ক থেকেই ভারতে আসার বিমান ধরবে। কোথাও কোথাও ঝড়, জলের প্রভাবে গাছ ও লাইটপোস্ট ভেঙে পড়েছে। বিদ্যুৎ নেই, মোবাইল টাওয়ারও সময় বিশেষে কাজ করছে না। ওয়েস্ট ইন্ডিজে সোমবার রাত থেকে বেরিলের প্রভাব আরও বাড়তে পারে, তেমনি জানিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণেই আতঙ্ক আরও বেড়েছে। ক্রিকেটাররা তো বটেই, বোর্ডের কর্তারা, এমনকী ধারাভাষ্য দিতে যাওয়া প্রাক্তনরাও আটকে পড়েছেন সমুদ্রবেষ্টিত এই দ্বীপপুঞ্জে। 


```