Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজকের দিনেই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া, ১৪ বছর বাদে সাফল্যের স্মৃতিতে বুঁদ যুবরাজরা

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় দিন। যেদিন দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল টিম ইন্ডিয়া। আরব সাগরের তীরে রাতের আঁধার ঘুচিয়ে জেগে উঠেছিল গৌরবশশী!

আজকের দিনেই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া, ১৪ বছর বাদে সাফল্যের স্মৃতিতে বুঁদ যুবরাজরা

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 2 April 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: ২ এপ্রিল, ২০১১।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় দিন। যেদিন দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল টিম ইন্ডিয়া। আরব সাগরের তীরে রাতের আঁধার ঘুচিয়ে জেগে উঠেছিল গৌরবশশী!

এক বছর, দু'বছর নয়—দীর্ঘ আঠাশ বছর বাদে বিশ্বজয় করেন মহেন্দ্র সিং ধোনিরা। ফাইনালে গৌতম গম্ভীরের ৯৭ রান, জাহির খানের দুর্দান্ত স্পেল, ধোনি ও যুবরাজের অপ্রতিরোধ্য পার্টনারশিপ ভারতকে ট্রফি জিতিয়েছিল।

ঠিক ১৪ বছর পর সেই ঐতিহাসিক দিন ফিরে দেখলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিকাতর সুরেশ রায়না থেকে যুবরাজ সিং। আবেগাপ্লুত বীরেন্দ্র সেহওয়াগও।

এক্স-হ্যান্ডেলে অনুভূতি জানাতে গিয়ে যুবরাজ লিখেছেন, ‘এপ্রিল ২, ২০১১—সেই রাতে আমরা কোটি কোটি মানুষের হয়ে এবং একজন মানুষ যিনি দু'দশক ধরে দলকে নিজের কাঁধে টেনে নিয়ে গিয়েছেন, তাঁর জন্য বিশ্বকাপ জিতেছিলাম। ওই বিশ্বকাপ নিছক একটি জয় ছিল না। ছিল একজন নায়ককে ধন্যবাদ জানানো। আমরা শচিনকে দেখেই বেড়ে উঠেছি। সে রাতে আমরা তাঁকে এমন মুহূর্ত উপহার দিয়েছিলাম, যার যোগ্য দাবিদার একমাত্র তিনিই। ১৪ বছর বাদে ওই জয়ের কথা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়।’

সেহওয়াগের মন্তব্য, ‘এই দিন, ১৪ বছর আগে আমরা একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতি। ২৮ বছর বাদে। এখন ৪২ বছর বাদে দুটো বিশ্বকাপ। যেটা দেখে সহজেই বোঝা যায়, বিশ্বকাপ জেতা কতখানি কঠিন। সে দিনটির কথা আমি ভুলব না। দু'বছর বাদে আরও একটি বিশ্বকাপ জিততে চাই।’

একই সুরে শুভেচ্ছা জানিয়েছেন সুরেশ রায়নাও। বলেছেন, ‘এমএস ধোনি যখন ছক্কা মেরেছিলেন, ওই মুহূর্তের কথা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। কিন্তু বিশ্বকাপ জয় একজন মানুষের নয়, গোটা দলের পরিশ্রমের ফসল।’


```