Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ফ্লোরিডার বন্যায় বাতিল কোহলিদের প্রস্তুতি, শনিবার ম্যাচ একেবারেই অনিশ্চিত

আমেরিকার ফ্লোরিডায় বৃষ্টি হয়েই চলেছে। থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। তারমধ্যেই ভারতীয় দলের অনুশীলন বাতিল করতে হয়েছে।

ফ্লোরিডার বন্যায় বাতিল কোহলিদের প্রস্তুতি, শনিবার ম্যাচ একেবারেই অনিশ্চিত

ফ্লোরিডার মাঠে খেলা হওয়া নিয়ে সংশয়।

শেষ আপডেট: 14 June 2024 17:01

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ফ্লোরিডায় বৃষ্টি হয়েই চলেছে। থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। তারমধ্যেই ভারতীয় দলের অনুশীলন বাতিল করতে হয়েছে। মাঠে আসার অবস্থাও ছিল না রোহিত শর্মাদের।

ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে খেলবে ভারতীয় দল। শনিবার তাদের প্রতিপক্ষ কানাডা। ওই ম্যাচ হারলেও রোহিতদের কিছু যায় আসবে না। কারণ তাঁরা টি ২০ বিশ্বকাপের সুপার এইটে চলে গিয়েছে। কানাডাকে হারাতে পারলে গ্রুপ শীর্ষে থেকে সুপার এইটে যাবে।

ফ্লোরিডায় জল থৈ থৈ করছে। রাস্তাঘাট, দোকানপাট, অফিস চত্বর সব বন্ধ। গত কয়েকদিনের টানা বর্ষণে বিপর্যস্ত আমেরিকার এই শহর। 

ভারতীয় দল গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলেছিল নিউইয়র্কে। সেখানকার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটার সহায়ক ছিল না। কিন্তু ফ্লোরিডার বাইশগজ ব্যাটার সহায়ক। কিন্তু আগামী কয়েকদিনের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে ম্যাচ হওয়া নিয়ে সংশয় রয়েছে। পাক দলের ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। রবিবার পাক ম্যাচ বাতিল হয়ে গেলে বাবর আজমদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

টি ২০ বিশ্বকাপের দুটি গ্রুপ থেকে মোট চারটি দল শেষ আটে গিয়েছে। যদিও আফগানিস্তান তাদের স্থান নিশ্চিত করেছে সুপার এইটে। বিদায় চূড়ান্ত হয়েছে নিউজিল্যান্ডের।  


```