Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিম্বাবোয়ে সফরে সুদর্শন, জিতেশরা দলে, বিশ্বকাপজয়ী তিনজনকে রাখা হল না

ওয়েস্ট ইন্ডিজ থেকেই জিম্বাবোয়ে সফরে যাবেন তিন তারকা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে। কিন্তু পরে নির্বাচকরা সিদ্ধান্ত নেন একেবারেই রিজার্ভ দলকে নিয়ে যাওয়া হবে।

জিম্বাবোয়ে সফরে সুদর্শন, জিতেশরা দলে, বিশ্বকাপজয়ী তিনজনকে রাখা হল না

ভারতীয় দলে এলেন হর্ষিত, জিতেশ ও সাই সুদর্শন।

শেষ আপডেট: 2 July 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো: জিম্বাবোয়ে সফরে টি ২০ বিশ্বকাপজয়ী দলের তিন সদস্যকে রাখা হল না। তাঁদের স্থানে দলে এলেন সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হর্ষিত রাণা।

প্রথমে ঠিক ছিল, ওয়েস্ট ইন্ডিজ থেকেই জিম্বাবোয়ে সফরে যাবেন তিন তারকা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে। কিন্তু পরে নির্বাচকরা সিদ্ধান্ত নেন একেবারেই রিজার্ভ দলকে নিয়ে যাওয়া হবে। জিম্বাবোয়ে সফরে পাঁচটি টি ২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ৬ জুলাই সফরে প্রথম ম্যাচ খেলবে দল।

তিন ক্রিকেটারও বাকিদের মতোই ক্যারিবিয়ান সফরে হারিকেন বেরিলের তাণ্ডবে আটকে পড়েছেন। সেই কারণেই তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে দেশে। যদিও ওয়েস্ট ইন্ডিজে রোহিতদের সংসারে থাকা রিঙ্কু সিংকে জিম্বাবোয়ে পাঠানো হচ্ছে। দলের নেতৃত্বে রয়েছেন শুভমান গিল। কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ।

ভারতীয় দল: শুভমান গিল (অধিঃ), ঋতুরাজ গায়কোয়াড, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হর্ষিত রাণা। কোচ : ভিভিএস লক্ষ্মণ।  


```