Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আফগান ম্যাচে সিরাজের বদলে কুলদীপ খেলতে পারেন, পুরনো স্মৃতি ভুলতে চান দ্রাবিড়

খেলার আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল ১৯৯৭ সালে এই মাঠে আপনি ভাল খেললেও দল হেরে যায় বিশ্রীভাবে। এবার কি ওই রেকর্ড মোছার চেষ্টা করবেন?

আফগান ম্যাচে সিরাজের বদলে কুলদীপ খেলতে পারেন, পুরনো স্মৃতি ভুলতে চান দ্রাবিড়

ভারতীয় দলের প্রস্তুতিতে কোহলি, যশস্বী, শিবম দুবেরা। ব্রিজটাউনে।

শেষ আপডেট: 20 June 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতেছিল ভারতীয় দল। একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছিল, তাও গ্রুপ শীর্ষে থেকে সুপার এইটে গিয়েছেন রোহিত শর্মারা।

বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনিংটন ওভালের মাঠে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামছে ভারত। এই ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। ব্রিজটাউনের আকাশেও মেঘের আনাগোনা। বিশ্বকাপের দলগঠনের সময় দলে স্পিনার বেশি নেওয়া নিয়ে কথা উঠেছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঠে স্পিন সহায়ক উইকেটে যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবরা খেলতে পারেন। পেস বোলিংয়ে নির্ভরতা দেবেন যশপ্রীত বুমরা, আর্শদীপ সিংরা। এতদিন আমেরিকায় খেলার পরে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের মাঠে এসে মানিয়ে নেওয়াও চ্যালেঞ্জ ভারতীয় দলের কাছে।

গত ম্যাচে আফগানরা হেরেছে ক্যারিবিয়ান দলের কাছে। সেই নিয়ে ভাবতে নারাজ দলের অধিনায়ক রশিদ খান। তিনি জানিয়েছেন, শেষ ম্যাচে কী হয়েছে ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে মরিয়া লড়াইয়ের চেষ্টা করব আমরা।

খেলার আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল ১৯৯৭ সালে এই মাঠে আপনি ভাল খেললেও দল হেরে যায় বিশ্রীভাবে। এবার কি ওই রেকর্ড মোছার চেষ্টা করবেন? প্রশ্ন শুনে মেজাজ হারান রোহিতদের হেডস্যার। রোহিত বরং বলেছেন, ‘‘২৭ বছর আগে কী হয়েছে ভুলে যেতে চাই। আমি পুরনো ঘটনা মনে রাখি না, সামনে তাকাতে চাই। আফগানিস্তান ম্যাচে নতুন লড়াই হবে।’’

ভারতীয় দলের ক্রিকেটাররা বহুদিন অবশ্য ম্যাচের মধ্যে নেই। তারওপর দলের দুই সিনিয়র তারকা রোহিত ও কোহলি ছন্দে নেই। বিরাটের কাছে রানে ফেরার চ্যালেঞ্জ থাকবে।  


```