Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতীয় দলের হেডস্যার: হেভিওয়েটদের সঙ্গে ফর্ম পূরণ পাড়ার কোচেরও!

ভারতীয় দলের কোচের পদে ইতিমধ্যেই বহু আবেদন জমা পড়েছে। রাহুল দ্রাবিড় আর রোহিতদের কোচ থাকবেন না, এই ঘোষণার পরে নানা আবেদন জমা পড়তে শুরু করেছে।

ভারতীয় দলের হেডস্যার: হেভিওয়েটদের সঙ্গে ফর্ম পূরণ পাড়ার কোচেরও!

ভারতীয় কোচের দৌড়ে পন্টিং ও ফ্লেমিং।

শেষ আপডেট: 15 May 2024 20:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের কোচের পদে ইতিমধ্যেই বহু আবেদন জমা পড়েছে। রাহুল দ্রাবিড় আর রোহিতদের কোচ থাকবেন না, এই ঘোষণার পরে নানা আবেদন জমা পড়তে শুরু করেছে। তার থেকে বড় কথা, বিসিসিআই-র তরফ থেকে যে ফর্মটি দেওয়া হয়েছে, সেটি অনেকেই ডাউনলোড করে পূরণ করতে শুরু করে দিয়েছেন।

এই নিয়ে সোশ্যাল মাধ্যমে রসিকতাও শুরু হয়ে গিয়েছে। হেভিওয়েট কোচদের নামের পাশে তাঁদের ফর্মও দেখতে হচ্ছে বোর্ড কর্তাদের। বিসিসিআই-র এক কর্তা জানিয়েছেন, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ অনেকেই দেখছি, আবেদন করছেন। এটা কী করে সম্ভব জানি না। তবে বোর্ড ওই আবেদনটি সর্বসমক্ষে পেশ করেছেন, যে কারণে সবাই নিজের আইডি অ্যাটাচডমেন্ট করে পূরণ করতে পারছেন। যে কারণে বহু অ্যাকাডেমির কোচেরাও ভারতীয় কোচ হওয়ার জন্য অনলাইন ফর্ম পূরণ করছেন!

ভারতীয় কোচের পদ এতটাই হেভিওয়েট যে সেখানে সব নামী কোচরা আবেদন করছেন। দ্রাবিড়ের বছরে চুক্তি ছিল তিন কোটি টাকা। সেই টাকার চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে তিনবছরের জন্য চুক্তি করবে বোর্ড। সেই জন্যই রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গারের মতো বিদেশিরাও আগ্রহ দেখিয়েছেন। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও দৌড়ে রয়েছেন রোহিত, কোহলিদের হেডস্যারের লড়াইয়ে। 

এমনকী ভারতীয়দের মধ্যে গৌতম গম্ভীর থেকে শুরু করে গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহেরা, কিংবা ভিভিএস লক্ষ্মণও কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। লক্ষ্মণ এমনিতেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি একাধিকবার দ্রাবিড়ের পরিবর্তে বিদেশে স্টপগ্যাপ কোচের ভূমিকা পালন করেছেন, তাই লক্ষ্মণকেই অনেকেই পছন্দ করেন কর্তাদের মধ্যে। তবে বিসিসিআই কোচ বাছাইয়ের ক্ষেত্রে একটি কমিটি গঠনও করেছে। তারাই ঠিক করবে রোহিতদের পরবর্তী কোচ।


```