Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

এত কটাক্ষ, এত ঘৃণা সইতে হয়েছে... দেশ কাপ জিততেই কেঁদে আকুল অশ্বিন, আবেগে ভাসলেন উথাপ্পাও

নেহাত একটা ট্রফির চেয়ে আরও অনেকটা বেশি দাম ভারতকে দিতে হয়েছে, এই কাপ ঘরে আনার জন্য। অনেকটা চোখের জল, অনেকটা রক্তক্ষরণের বিনিময়ে এসেছে এই জয়। 

এত কটাক্ষ, এত ঘৃণা সইতে হয়েছে... দেশ কাপ জিততেই কেঁদে আকুল অশ্বিন, আবেগে ভাসলেন উথাপ্পাও

উথাপ্পা ও অশ্বিন।

শেষ আপডেট: 1 July 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: খেলায় জেতা-হারা আছে, সকলেই জানে। কিন্তু সব পরাজয় যেমন কেবলই পরাজয় হয় না, তার চেয়ে আরও বেশি কোনও ক্ষত বয়ে আনে, তেমনি সব জয়ও নেহাত আনন্দ হয় না। জয়ের পিছনেও লুকিয়ে থাকে অনেক যন্ত্রণা, অনেক হতাশা, অনেক অন্ধকার। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ যেন তাই ছিল। নেহাত একটা ট্রফির চেয়ে আরও অনেকটা বেশি দাম ভারতকে দিতে হয়েছে, এই কাপ ঘরে আনার জন্য। অনেকটা চোখের জল, অনেকটা রক্তক্ষরণের বিনিময়ে এসেছে এই জয়। 

সেই ২০১৩ সাল। সে বছরই শেষ আইসিসি ট্রফি জিতেছিল ভারত। তার পর থেকেই শুরু কটাক্ষ। সেই কটাক্ষমাখা ১১টা বছর পার করে শনিবার যে জয় এল, তাতে যে শুধু জয়ী খেলোয়াড় রোহিত শর্মা বা বিরাট কোহলিরাই আবেগে ভেসে গেলেন, তা নয়, ভেসে গেলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন উথাপ্পারাও।

অশ্বিনের ইউটিউব চ্যানেলের একটি অনুষ্ঠানে ছিলেন উথাপ্পা। বিশ্বকাপ জয়ের পরে সেখানেই তিনি বলেন, 'দলের সব খেলোয়াড়ের কথা ভাবছিলাম আমি। কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সকলে! আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে কিছু মনে করবেন না। ...গত কয়েক বছর ধরে আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে সমালোচনার মুখে পড়তে হয়েছে, যে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে... অশ্বিন, তুমি তো নিজেও এটা পেরিয়েছো, কেমন লাগে তুমি জানো!'

একথা বলতে বলতেই গলা ধরে আসে উথাপ্পার। তিনি বলেন, 'এত ট্রোল, এত ঘৃণার মুখে পারফর্ম করা সহজ নয়। একটা সময়ে খেলোয়াড়দের নিজের মনেই নিজেকে নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়।’

এর পরে আর নিজেকে ধরে রাখতে পারেননি উথাপ্পা। অনেক চেষ্টা করেও কান্না রুখতে পারেননি। হদয় নিংড়ে বলতে থাকেন, 'আজ প্রতিটি খেলোয়াড়ের মনে কী চলছে, আমি খুব ভাল বুঝতে পারছি। ফাইনাল জেতার পরে আমি সবার জন্য কেঁদেছি। ভারতের একজন ক্রিকেটার হিসেবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানিয়েছি। দীর্ঘ প্রতীক্ষার পরে এই জয়টার জন্য ধন্যবাদ।’

উথাপ্পার কান্নামাখা এই কথাগুলি শুনেই আবেগে ভেসে যান অশ্বিনও। বলেন, 'তুমি জানো, আমি আবেগ প্রকাশ করি না। কিন্তু এদিন আমি জানি না, আমি থামাতেই পারছিলাম না চোখের জল। দশটা মিনিট ধরে আমি শুধু স্ত্রীকে জড়িয়ে কাঁদছিলাম।'

ভারতীয় ক্রিকেটে 'প্রাক্তন' উথাপ্পা। অশ্বিন এখনও দেশের খেলোয়াড় হলেও, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। তবে গত যে তিনটি আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দল নকআউট হয়ে গেছিল, সেই দলে ছিলেন তিনি, ভরপুর ব্যর্থতার সঙ্গী হয়ে। তাই এবার ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেই, আবেগ ধরে রাখতে পারেননি তিনিও। 


```