Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এটা বিশ্বকাপ কোথায়, ভারতের টুর্নামেন্ট! হারের পরে গা জ্বলছে ভনের

ভারতের এই ঐতিহাসিক জয় নিয়ে কটাক্ষ করেছেন মাইকেল ভন।

এটা বিশ্বকাপ কোথায়, ভারতের টুর্নামেন্ট! হারের পরে গা জ্বলছে ভনের

ভারতকে কটাক্ষ ভনের।

শেষ আপডেট: 28 June 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের বদলা বিশ্বকাপেই! ২০২২ সালে এই ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল রোহিত শর্মার ভারত। সেই হারের পরে অনেক সমালোচনা হয়েছিল ভারতের। সেই বদলা ভারতীয় দল নিল ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি ২০ বিশ্বকাপে। কোহলিরা শুক্রবার জিতেছেন ৬৮ রানে। ইংল্যান্ড দলকে রীতিমতো দুরমুশ করেছেন রোহিতরা।

ভারতের এই ঐতিহাসিক জয় নিয়ে কটাক্ষ করেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন নামী অধিনায়ক জানিয়েছেন, আমার তো মনে হচ্ছে আইসিসি এই বিশ্বকাপটা করছে ভারতকে চ্যাম্পিয়ন করবে বলে! না হলে একটা দল এত সুবিধে পায় কী করে।

ভন ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ভারতের সব ম্যাচ দেওয়া হয়েছে সকালে। তারা খেলে রাতে বিপক্ষ দলের যাতে খেলা দেখতে পারে। সেমিফাইনাল দুটি ম্যাচ গায়ানায় না দিয়ে ভিন্ন কেন্দ্রে দেওয়া হল কেন?

ভন বলেছেন, ‘‘তাও তো সেমিফাইনালে ম্যাচটা শেষমেশ হয়েছে। যদি বৃষ্টিতে বাতিল হয়ে যেত, তা হলে না খেলেই ভারত ফাইনালে উঠে যেত। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। একটা টুর্নামেন্টে এত নিয়মের তারতম্য কেন, সবাই সেটি বুঝবে।’’

ইংল্যান্ডের হার যে প্রাক্তন দলনেতা হজম করতে পারছেন না, সেটি বোঝাই গিয়েছে। তিনি বলেছেন, ‘‘আমার তো বারবার মনে হচ্ছে এটা বিশ্বকাপ নয়, একেবারেই ভারতকে সুবিধে পাইয়ে দেওয়ার টুর্নামেন্ট! এর আগে পাকিস্তানও আইসিসি-র সমালোচনা করেছিল। তাদের মাঠ থেকে হোটেলের দুরত্ব অনেক বেশি ছিল। আর আমেরিকায় ভারতীয় দল ছিল মূল স্টেডিয়ামের একদম পাশেই।’’


```