
শেষ আপডেট: 1 May 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে ভারতীয় দল ফেভারিট, অনেক প্রাক্তনই সেটি মনে করছেন। ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় শুরু মেগা ইভেন্ট।
ইতিমধ্যেই গবেষণা শুরু হয়ে গিয়েছে ওই ইভেন্টে সেমিফাইনালে কোন চারটি দল যেতে পারে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেছেন, আমার বিচারে ভারতীয় দল শেষ চারের দৌড়ে নেই। তিনি মনে করছেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এই দৌড়ে রয়েছে।
বুধবার ইংল্যান্ডের নামী প্রাক্তন অধিনায়ক নিজের মত এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন। এই ভবিষ্যৎবাণীর পরে রীতিমতো ট্রোলিং হতে শুরু করেন ভন।
My 4 Semi finalists for the T20 WC … England,Austrlalia,South Africa and the West Indies .. #T20WC2024
— Michael Vaughan (@MichaelVaughan) May 1, 2024
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের আগেও চারটি দেশকে সেমিফাইনালের জন্য বেছে নিয়েছিলেন। তার মধ্যে ছিল নিজের দেশ ইংল্যান্ড ছাড়াও ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে তালিকাতেই রাখেননি। শেষমেশ অজিরাই বিশ্বসেরা হয়েছিল।
শেষ চারের দলে ইংল্যান্ড ও পাকিস্তান ছিল না। অনেকেই লিখেছেন, ভারতকে না রেখে আপনি ভালই করেছেন। কারণ আপনার কথা কোনওদিনই মেলে না!