Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli Swiggy Instamart: কত রান করবেন কোহলি? ঠিকঠাক বলতে পারলেই 'গিফট' দেবে সুইগি

প্রথম ওয়ানডে নাগপুরে আয়োজন করা হচ্ছে।

Virat Kohli Swiggy Instamart: কত রান করবেন কোহলি? ঠিকঠাক বলতে পারলেই 'গিফট' দেবে সুইগি

বিরাট কোহলির নামে স্পেশাল অফার সুইগির।

শেষ আপডেট: 6 February 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্য়াান্ড ওয়ানডে সিরিজ। ইতিপূর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল ভারত। সেখানে টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করছেন, একদিনের ক্রিকেটেও রোহিত শর্মার দল এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে। পাশাপাশি, এই সিরিজের হাত ধরেই অনেকদিন পর ওয়ানডে ক্রিকেটে কামব্যাক করছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর ব্যাটিং দেখার জন্য উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে।

বিরাটের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি মাত্র ১৯০ রান করেন। এরমধ্যে প্রথম টেস্ট ম্যাচটা পারথে আয়োজন করা হয়েছিল। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি একটি শতরান করেছিলেন। এই সেঞ্চুরির কথা বাদ দিলে, মাত্র ৯০ রান করেছেন তিনি। এরপর বিরাট নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যে রঞ্জি ট্রফি খেলতে নামেন। কিন্তু, সেখানেও তিনি একেবারে নজর কাড়তে পারেননি। মাত্র ৬ রান করে হিমাংশু সাংওয়ানের বলে তিনি আউট হয়ে যান। এই পরিস্থিতিতে ব্রিটিশদের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি কেমন ব্যাটিং পারফরম্যান্স করেন, সেদিকে সকলেই তাকিয়ে রয়েছেন।

ইতিমধ্যে সুইগি ইনস্টামার্টের তরফ থেকে একটি লোভনীয় অফার দেওয়া হয়েছে। সুইগি ইনস্টামার্ট তাদের অফিশিয়াল টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে একটি অভিনব পোস্ট করেছে। বলা হয়েছে, একদিনের ক্রিকেট সিরিজে বিরাট কোহলি কত রান করতে পারবেন, সেটা অনুমান করতে। সেই অনুমান যদি একেবারে হুবহু মিলে যায়, তাহলে এই সংস্থার পক্ষ থেকে একটি সারপ্রাইজ গিফট দেওয়া হবে। পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই তাঁদের পূর্বানুমান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর বিরাট কোহলি মাত্র তিনটেই একদিনের ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওই একদিনের সিরিজে মাত্র ৫৮ রান করেছিলেন তিনি। ২০২৩ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিরাটকে আর খুব বেশি একদিনের ক্রিকেট ম্যাচ খেলতেও দেখা যায়নি। তবে এই ইংল্যান্ড সিরিজ তাঁর কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সিরিজের হাত ধরেই টিম ইন্ডিয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরে ফেলতে চায়। সেকারণে বিরাট যদি রানে না ফিরতে পারেন, তাহলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা অবশ্যই বাড়বে।


```