Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারতের হয়ে ফের ব্রোঞ্জ সুতীর্থা ও ঐহিকার, দোহায় বাজিমাত নৈহাটির দুই কন্যার

সুতীর্থা ও ঐহিকা ডাবলসে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে কোরিয়ার প্রতিযোগীদের হারিয়েছেন। তাঁরা একইভাবে জিতেছিলেন এশিয়ান গেমসে ডাবলসেও ব্রোঞ্জ পদক।

ভারতের হয়ে ফের ব্রোঞ্জ সুতীর্থা ও ঐহিকার, দোহায় বাজিমাত নৈহাটির দুই কন্যার

শেষ আপডেট: 21 January 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো: জেদ থাকলে সব সম্ভব। অবিচার হলেও জেদই মানুষকে টেনে নিয়ে যায়। তার প্রমাণ দিলেন সুতীর্থা মুখোপাধ্যায়। এবার টেবল টেনিসে তিনি পাননি অর্জুন পুরস্কার। বরং তাঁর হৃদয়ের কাছের বান্ধবী ঐহিকা মুখোপাধ্যায় অর্জুন পুরস্কার পেলেও সুতীর্থা সেটিকে স্পোর্টিংলি নিয়েছিলেন। তিনি এই নিয়ে বেশিদিন হতাশার মধ্যে থাকতে চাননি। তিনি জানতেন, সাফল্যের ধারা বজায় থাকলে পুরস্কার একদিন না একদিন আসবেই।

সেটাই হল দোহায় আন্তর্জাতিক কন্টেন্ডার টিটি টুর্নামেন্টে। সুতীর্থা ও ঐহিকা ডাবলসে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে মিশরের প্রতিযোগীদের হারিয়েছেন। তাঁরা একইভাবে জিতেছিলেন এশিয়ান গেমসে ডাবলসেও ব্রোঞ্জ পদক। এই দুই নামী তারকা প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন হংকংয়ের খেলোয়াড়দের। কোয়ার্টারে মিশরকে হারালেও সেমিতে কোরিয়ার কাছে ২-০ সেটে এগিয়েও শেষমেশ ২-৩ সেটে হেরে গিয়েছেন। কিন্তু তাঁদের লড়াই মন কেড়ে নিয়েছেন দর্শকদের।

গত ১৪ জানুয়ারি থেকে দোহায় শুরু হয়েছে এই আন্তর্জাতিক টেবল টেনিসের আসর। ভারতের হয়ে পদক জয় নিশ্চিত করেছেন নামী তারকা মানব ঠক্করও। মানবও ভারতের দুই মহিলা তারকার মতো সেমিতে উঠলেও ফাইনালে উঠতে পারেননি। সেমিতে ওঠার কারণেই জিতেছেন ব্রোঞ্জ।

দোহাতে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা জিওন জিহি এবং শিন উইবিন জুটির কাছে হেরেছেন নৈহাটির দুই মেয়ে। তার মধ্যেই গোয়াতে শুরু হবে কন্টেন্ডার সেকেন্ড ল্যাপ টুর্নামেন্ট। দোহা থেকে ফিরে দেশেও অংশ নেবেন বাংলার দুই সফল কন্যা। ওই টুর্নামেন্টে মোট পুরস্কার অর্থমূল্য থাকবে ২৫ হাজার মার্কিন ডলার।

ঐহিকা এর আগেও একাধিক আন্তর্জাতিক সাফল্য পেয়েছেন। তিনি জুনিয়র ভারতের হয়ে পদক এনে দিয়েছিলেন দেশকে। সেই কারণেই তিনি যোগ্য হিসেবে অর্জুন পুরস্কার জিতেছেন। তাঁর এই সাফল্যের পিছনে কোচ ও পরিবারের বিশেষ অবদান রয়েছে। 


```