.jpg)
ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
শেষ আপডেট: 20 January 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো : আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্ট সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। সূর্যের অধিনায়কত্বেই গত সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে সূর্যের কাছে একটি বড়সড় রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে।