Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরুণ কিংবা অভিষেক নয়, এই জয়ের কৃতিত্ব কার? খোলসা করলেন সূর্য

যদিও ম্য়াচের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, এই জয়ের আসল কৃতিত্ব টসের।

বরুণ কিংবা অভিষেক নয়, এই জয়ের কৃতিত্ব কার? খোলসা করলেন সূর্য

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 22 January 2025 23:34

দ্য ওয়াল ব্যুরো : কলকাতার ইডেন গার্ডেন্সে দাপুটে পারফরম্যান্স করল ভারতীয় ক্রিকেট দল। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সূর্য অ্যান্ড কোম্পানি ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করেছে। বরুণ চক্রবর্তীর স্পিনের ভেলকিতে ইংরেজ ব্যাটাররা আগেই নতিস্বীকার করেছিল। শেষপর্যন্ত তারা ১৩২ রানে গুটিয়ে যায়। এরপর ১৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া মাত্র ১২.৫ ওভারেই ম্যাচটা পকেটে পুরে নিয়েছে।

এই ম্যাচে অভিষেক শর্মা ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালালেন। মাত্র ৩৪ বলে তিনি ৭৯ রানের একটা বিধ্বংসী ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দেন। সত্যি কথা বলতে কী, অভিষেকের সামনে ইংল্য়ান্ডের বোলিং ডিপার্টমেন্ট কার্যত দিশেহারা হয়ে পড়েছিল। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

যদিও ম্যাচের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, এই জয়ের আসল কৃতিত্ব টসের। তাঁর কথায়, টস জেতাটাই টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ জয়ের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল। তিনি বললেন, 'টস জেতার পর আমাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা চলে আসে। এটাই ম্যাচের বেঞ্চমার্ক তৈরি করে দেয়। বোলরদের একটা নিজস্ব পরিকল্পনা ছিল। সেটা মাথায় রেখেই তারা বল করেছে। আর ব্যাটাররা তো কাজটা আরও সহজ করে দিয়েছে।'

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আমরা একই কাজ করেছিলাম। নতুন বল হাতে হার্দিক দায়িত্ব তুলে নিয়েছে। সেকারণে আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পেরেছি। বরুণ যথেষ্ট প্রস্তুত ছিল। আর্শদীপও অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছে। ওদের প্রত্যেককে যথেষ্ট স্বাধীনতা দেওয়া রয়েছে। আমরা একটি আলাদা খেলতে চেয়েছিলাম। ফিল্ডিং এমন একটা জায়গা, যেখানে আমাদের উন্নতি দরকার ছিল। সেখানে যথেষ্ট পরিশ্রম করেছি। আর ফলাফলও পেয়েছি হাতেনাতে। ওই হাফ চান্সগুলো কাজে লাগাতে পেরেছি বলেই আজ এই ফারাকটা তৈরি করতে পেরেছি।'


```