Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

Suryakumar Yadav: রাহুর গ্রাসে 'সূর্য', লেগেছে গ্রহণ? রঞ্জিতেও ফ্লপ ভারত অধিনায়ক

সবার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ নিয়ে আলোচনা করা যাক।

Suryakumar Yadav: রাহুর গ্রাসে 'সূর্য', লেগেছে গ্রহণ? রঞ্জিতেও ফ্লপ ভারত অধিনায়ক

রঞ্জিতেও ব্যর্থ সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 8 February 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারত ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে। এই সিরিজ শেষ হতে না হতেই এবার মুম্বইয়ের হয়ে রনজি ম্যাচ খেলতে এসেছেন সূর্যকুমার যাদব। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুম্বই এবং হরিয়ানা লড়াই করছে। আশা করা হয়েছিল, ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারবেন। কিন্তু, সেই দৃশ্য একেবারেই দেখতে পাওয়া গেল না। সবাইকে হতাশ করে তিনি ক্লিন বোল্ড হয়ে ফিরে গেলেন। গত ১০ ইনিংসে সূর্যের ব্যাটে রানের খরা দেখতে পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা যে ক্রমশ ঘণীভূত হচ্ছে, তা বলাই বাহুল্য।

অব্যাহত সূর্যের ফ্লপ শো

মুম্বই বনাম হরিয়ানা ম্যাচে সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিং দেখতে পাওয়া গেল না। তিনি ৫ বলে মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। হরিয়ানার তরুণ বোলার সুমিত কুমারের বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। তবে সূর্যের কাছে এটা অবশ্য নতুন কোনও ঘটনা নয়। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁর ব্যাটে রান দেখতে পাওয়া যায়নি। একটাও ভাল ইনিংস খেলতে পারেননি তিনি। এবার রঞ্জি ট্রফিতেও তাঁর ফ্লপ শো দেখতে পাওয়া গেল। ইতিমধ্যে সূর্যের খারাপ ফর্ম নিয়ে চিন্তার পারদ বাড়তে শুরু করেছে। কারণ, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার গত ১০ ইনিংসে একটাও হাফসেঞ্চুরি করতে পারেননি। এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই সূর্যের ব্যাটিং ফর্ম মুম্বই ইন্ডিয়ান্সকে যথেষ্ট চিন্তায় রেখেছে।

গত ১০ ইনিংসে নীরব সূর্যের ব্যাট

সবার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ নিয়ে আলোচনা করা যাক। এই সিরিজে সূর্য যথাক্রমে ২. ০, ১৪, ১২ এবং ০ রান করেছেন। এই সিরিজের ঠিক আগেই তিনি বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছিলেন। সেখানেও চার ইনিংসে সূর্য যথাক্রমে ০, ০, ১৮ এবং ২০ রান করেন। এবার হরিয়ানার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে মাত্র ৯ রানই বেরিয়ে এল। আর এভাবেই টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটার গত ১০ ইনিংসে যারপরনাই ফ্লপ হয়েছেন।

ভাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে হরিয়ানা

মুম্বই এবং হরিয়ানার মধ্যে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে মুম্বই প্রথমে ব্যাট করতে নেমেছে। ৫১ ওভারের মধ্যে মুম্বইয়ের অস্থিকঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। কারণ দলের ৭ ব্যাটার ইতিমধ্যে প্যাভিলিয়ন ফিরে গিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুম্বই ৫১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান করেছে। সূর্য ছাড়াও ফ্লপ হয়েছেন শিবম দুবে এবং অজিঙ্কা রাহানে। শিবমের ব্যাট থেকে এসেছে মাত্র ২৮ রান। আর রাহানে করেছেন ৩১ রান। হরিয়ানার হয়ে তিনটে উইকেট শিকার করেছেন অংশুল কম্বোজ। দুটো উইকেট নিয়েছেন সুমিত কুমার।


```