Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপের মধ্যেই ‘ছদ্মবেশী’ সূর্যকুমার, সাংবাদিক সেজে ঘুরলেন মেরিন ড্রাইভে

সূর্যকে দেখে চিনতে পারেননি সতীর্থ তারকা রবীন্দ্র জাদেজাও। তাঁর সঙ্গে হোটেল থেকে বেরনোর সময় দেখা হয়েছিল সূর্যর। জাদেজাও বোকা বনে গিয়েছেন।

বিশ্বকাপের মধ্যেই ‘ছদ্মবেশী’ সূর্যকুমার, সাংবাদিক সেজে ঘুরলেন মেরিন ড্রাইভে

শেষ আপডেট: 1 November 2023 16:44

দ্য ওয়াল ব্যুরো: সূর্যকুমার যাদব শ্রীলঙ্কা ম্যাচের আগে রীতিমতো চমকে দিলেন। ভারতীয় দল মুম্বইয়ে উঠেছে তাজ হোটেলে। সেই হোটেলে বাকি ক্রিকেটাররা যখন হোটেলে বিশ্রাম নিচ্ছেন, সেইসময় একাই পথে বেরিয়ে গিয়েছেন সূর্য।

ভারতীয় ক্রিকেটের অন্যতম নামী তারকা ছদ্মবেশে সাংবাদিকের ভূমিকা নিয়েছেন। সূর্যর পরণে ছিল সাদা ডোরা কাটা ফুল স্লিপ শার্ট, চোখে কালো চশমা, মুখে মাস্ক, একটি টুপিও পরেছিলেন।

সূর্যকে দেখে চিনতে পারেননি সতীর্থ তারকা রবীন্দ্র জাদেজাও। তাঁর সঙ্গে হোটেল থেকে বেরনোর সময় দেখা হয়েছিল সূর্যর। জাদেজাও বোকা বনে গিয়েছেন। সূর্য সঙ্গে নিয়েছিলেন একটি ক্যামেরা, তাঁকে দেখা গিয়েছে মেরিন ড্রাইভে বহু মানুষের সঙ্গে কথা বলছেন।

জানতে চেয়েছেন ভারতীয় দলের তারকাদের সম্পর্কে সাধারণ মানুষের কী ভাবনা। অনেকেই সূর্যকে পছন্দের ক্রিকেটারদের তালিকায় রাখেননি। কেউ কেউ তাঁদের পছন্দের তালিকায় রেখেছেন, কোহলি, রোহিত ও বুমরাকে। একজন অবশ্য মানছেন, সূর্যকে আরও ব্যাটিং অর্ডারে তুলে আনলে ভাল হয়।

মেরিন ড্রাইভের সিমেন্টের চাতালে বসেছিলেন এক তরুণী। তাঁর কাছে ভারতীয় ক্রিকেটের ‘স্কাই’ (ক্রিকেটমহলে ডাকা হয়) জানতে চান, ভারতীয় দল সম্পর্কে তাঁর কী ভাবনা। এমনকী সূর্যকুমারকে কত নম্বর দেবেন? ওই তরুণী বলেন, তাঁর পছন্দের ক্রিকেটার সূর্যকুমার। তিনি অবাক হন কী করে ম্যাচে এমন সব শট নেন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। তরুণী জানিয়েছেনও, সূর্যকুমার যাদব ওরকম সব শট মারেন বলেই ওঁর নাম হয়েছে মিস্টার ৩৬০!

এতক্ষণ ছদ্মবেশে থাকলেও এই প্রথম নিজের আসল রূপ ধারণ করেন। সানগ্লাস, টুপি ও মাস্ক খুলে ফেলতেই সূর্যকুমারকে চিনতে পারেন তরুণী। তিনি আনন্দে ভেসে গিয়ে স্বপ্নের নায়কের সঙ্গে ছবিও তুলেছেন।

সূর্য তাঁর ছদ্মবেশ রূপ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। ক্যাপশন লেখেন, ‘আমি অভিনয়টাও কিন্তু খারাপ করি না!’ তিনি যে নিজের সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা জানতেই এমন রূপ ধারণ করেছেন, সেটিও বলেছেন।      


```