Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যাপ্টেন্সি চাপে ব্যাটিংয়ের ভরাডুবি? রাজকোটে 'সূর্যাস্ত' টিম ইন্ডিয়ার

একটা সময় তাঁকে মিস্টার ৩৬০ বলা হত।

ক্যাপ্টেন্সি চাপে ব্যাটিংয়ের ভরাডুবি? রাজকোটে 'সূর্যাস্ত' টিম ইন্ডিয়ার

আউট হয়ে ফিরে যাচ্ছেন সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 28 January 2025 21:47

দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ টি-২০ বিশ্বকাপ জেতার পর থেকেই সূর্যকুমার যাদবের সময়টা ভাল যাচ্ছে না। একটা সময় তাঁকে মিস্টার ৩৬০ বলা হত। সুপলা শটে কেড়ে নিতেন বিপক্ষ শিবিরের ঘুম। কিন্তু, সেইসব আপাতত অতীত। এখন এক একটা রান করার জন্য তাঁকে রীতিমতো লড়াই করতে হচ্ছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। আশা করা হয়েছিল, এই ম্যাচে হয়ত সূর্যের ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে দলের দুই ওপেনারই যখন শুরুতে ফিরে গিয়েছিলেন। কিন্তু, বিধাতার লিখন আর বদলাবে কে? মাত্র ১৪ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। 

ষষ্ঠ ওভারে বল করতে এসেছিলেন মার্ক উড। ওভারের প্রথম বলেই উডকে পালটা আক্রমণ করতে যান সূর্য। কিন্তু ব্রিটিশ বোলারের গতির সামনে তিনি পরাস্ত হলেন। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা উপরের দিকে উঠে যায়। এরপর ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ককে প্যাভিলিয়নের রাস্তা দেখাতে কোনও ভুল করলেন না ইংরেজ উইকেটকিপার ফিল সল্ট। তাঁর নিরাপদ গ্লাভসে বলটা জমা পড়ে। জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে।

টি-২০ বিশ্বকাপ জেতার পরই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন রোহিত শর্মা। এরপর পাকাপাকিভাবে সূর্যকুমার যাদবকে এই ফরম্যাটে অধিনায়ক নির্বাচন করে টিম ইন্ডিয়া। অনেকেই ভেবেছিলেন, রোহিতের পর হয়ত হার্দিকের উপরই এই দায়িত্ব পড়তে চলেছে। কিন্তু, সূর্যকে অধিনায়ক করার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সূর্য ১১ ম্যাচে ব্যাট করতে নেমেছেন। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার এই ডান হাতি ব্যাটির ২২ ব্যাটিং গড়ে মাত্র ২৪২ রান করেছেন। গত ১১ ইনিংসে তিনি মাত্র ২ হাফসেঞ্চুরি করেছেন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব ব্যাট হাতে ঠিক কতটা অসহায় হয়ে পড়েছেন।


```