Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনির বিয়ের গোপন কথা ফাঁস করলেন রায়না, ‘কাল আমার বিয়ে, চুপচাপ চলে আয়!’

এম এস ধোনি এমন এক ব্যতিক্রমী চরিত্র, যাঁকে আগে থেকে অনুমান করা যায় না। কখন কী করবেন কেউ জানে না।

ধোনির বিয়ের গোপন কথা ফাঁস করলেন রায়না, ‘কাল আমার বিয়ে, চুপচাপ চলে আয়!’

শেষ আপডেট: 24 December 2023 00:41

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি এমন এক ব্যতিক্রমী চরিত্র, যাঁকে আগে থেকে অনুমান করা যায় না। কখন কী করবেন কেউ জানে না।

এমনকী তিনি বিয়েও করেছিলেন কাউকে কিছু না জানিয়ে। ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও জানতেন না মাহি কবে, কোথায় বিয়ে করছেন।

ধোনির বিয়ে হয়েছিল ২০১০ সালের ৪ জুলাই। কলকাতার নামী হোটেলে কাজ করা সাক্ষী সিং রাওয়াতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাহি। সেই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুরেশ রায়না বলেছেন গোপন কথা। এমনিতেই রায়নার সঙ্গে ধোনির দারুণ সম্পর্ক। ধোনির আন্তর্জাতিক অবসরের দিনে রায়নাও সরে গিয়েছিলেন।

নিকটতম বন্ধুর বিয়ের কথা বলতে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন নামী অলরাউন্ডার বলেছেন, ‘‘মাহি ভাই আমাকে ফোন করে বললে আমার কাল বিয়ে, চুপচাপ চলে আয়। তোর জন্য অপেক্ষা করছি। আমি সেইসময় লখনউতে একটা অনুষ্ঠানে ছিলাম। আমাকে জানাল কাউকে না জানিয়ে চলে যেতে। আমি দেরাদুনে যেখানে বিয়ে হয়েছিল, সেখানে চলে গিয়েছিলাম। এমনকী আমার সঙ্গে সেইসময় ভাল জামাকাপড়ও ছিল না। মাহির বিয়েতে তাঁরই পোশাক পরে বিয়েতে হাজির ছিলাম।’’

সব থেকে বড় কথা, ধোনির দেরাদুনে বিয়ে হয়েছিল একেবারে অনাড়ম্বরভাবে। তাঁর একেবারে কাছের লোকরাই সেদিন হাজির ছিলেন। ক্রিকেটারদের মধ্যে ছিলেন রোহিত শর্মা, হরভজন সিং, রবীন উত্থাপা, আরপিসিংরা। রায়নার সঙ্গে আগে থেকেই মাহির বন্ধুত্বের সূত্রপাত। বিয়ের পরে ধোনি শ্রীলঙ্কা সিরিজে ভাল খেলেছিলেন। সেইসময় অভিষেক হয় উত্তর প্রদেশের নামী ক্রিকেটারের। ধোনির সঙ্গে চেন্নাইতে টানা আইপিএলও খেলেছেন রায়না। 


```