
আমদাবাদের মাঠে গুজরাতের হয়ে দুই ওপেনারের সেঞ্চুরি দেখল আইপিএল।
শেষ আপডেট: 10 May 2024 21:29
দ্য ওয়াল ব্যুরো: এক সে বড়কার এক! ওই কথাটি খেটে গেল গুজরাতের দুই ওপেনারের ক্ষেত্রে। দলের অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শন মিলে জোড়া সেঞ্চুরি করলেন।
দু্জনেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ৪৮ বলে ৯৬ রানে ছিলেন। প্রথমে সেঞ্চুরি পূর্ণ করলেন গিল, তাও ৫০ বলে। সুদর্শন আবার সেঞ্চুরি পূর্ণ করলেন ৫০ বলে। এই সেঞ্চুরির ডাবল ধামাকার জন্য গুজরাত বিপক্ষ দলের বিরুদ্ধে করতে পেরেছে ২০ ওভারে ২৩১ রান, মাত্র তিন উইকেট হারিয়ে। চেন্নাইকে জিততে গেলে করতে হবে ২৩২ রান।
গুজরাতের দুই ওপেনারের ব্যাটিংয়ে এমন মিল আইপিএলে দেখা যায়নি। এটি একটি বিরল রেকর্ড। গিল সেঞ্চুরিতে মেরেছেন নয়টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। পাশাপাশি সুদর্শন ১০০ রান নিতে মেরেছেন পাঁচটি চার ও সাতটি ছক্কা। দু্জনের ব্যাটিং দেখে আমদবাদের দর্শকরা উচ্ছ্বসিত। এমন ডাবল ধামাকায় বিশেষজ্ঞরাও প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না।
শেষমেশ পুরো ২০ ওভার উইকেটে টিকে থাকার অনন্য রেকর্ড গড়তে পারলেন না সাই সুদর্শন ও শুভমন গিল, দুই গুজরাতের ওপেনার। সুদর্শন আউট হলেন ৫১ বলে ১০৩ রান করে, তাঁর উইকেট নিয়েছেন তুষার দেশপাণ্ডে। এমনকী চেন্নাইয়ের এই পেসারের বলে আউট হয়েছেন দলনায়ক গিলও, তিনি ১০৪ রান করলেন ৫৫ বলে। গিলের ইনিংসে রয়েছে নয়টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। সুদর্শন মেরেছেন আবার পাঁচটি বাউন্ডারি ও সাতটি ছয়।
গিল তো দেশের ক্রিকেটে প্রতিষ্ঠিত তারকা। তাঁর ইনিংস অমূল্য। কিন্তু চেন্নাইয়ের বাসিন্দা নিজের মাতৃভূমির বিরুদ্ধে সুদর্শন যা ইনিংস খেলেছেন, বিপক্ষ দলও বাহবা দিয়েছে। এই নবীন তারকাকে গুজরাত মাত্র ২০ লাখ টাকায় কিনেছে ২০২২ সালে। তিনি সামনের বার আইপিএল নিলামে সকলের নজর কাড়বেন।