Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গম্ভীরের মাস্টার ক্লাস নারিনের লক্ষ্য আরও ৫০০ ম্যাচ! স্বপ্নে বুঁদ চিন্নাস্বামীর নায়ক

নারিন এমন একজন ক্রিকেটার, যিনি কিনা সারা বিশ্বে টি ২০ ক্রিকেট খেলে বেড়ান। আরসিবি-র বিরুদ্ধে নারিন খেলে ফেলেছেন ৫০০ টি ২০ ম্যাচ!

গম্ভীরের মাস্টার ক্লাস নারিনের লক্ষ্য আরও ৫০০ ম্যাচ! স্বপ্নে বুঁদ চিন্নাস্বামীর নায়ক

শেষ আপডেট: 30 March 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো: সুনীল নারিন এর আগেও কেকেআরের হয়ে ওপেন করেছেন। সফলও হয়েছেন বহুবার। তারপরে জানা গিয়েছিল, বিপক্ষ দলের বোলাররা তাঁর ব্যাটিং রহস্য ধরে ফেলেছেন, যে কারণে তিনি আর আগেরমতো সুবিধে করতে পারছেন না।

শুক্রবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে সুনীল নারিন আবারও বোঝালেন জাত চিরস্থায়ী, ফর্ম ক্ষণস্থায়ী। ৩৬ বছর বয়সি এই ক্যারিবিয়ান তারকার ২২ বলে ৪৭ রান বিপক্ষ দলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। নারিনকে ফের ওপেন করানোর কৌশল একেবারেই মেন্টর গৌতম গম্ভীরের।

গত মরশুমে নারিনের নামের পাশে ১৪ ম্যাচে ছিল মাত্র ২১ রান, সেই ব্যাটারকে ওপেনের মতো জায়গায় এনে সফল করানোর পরিকল্পনা গম্ভীরের মস্তিকপ্রসূত।

নারিন এমন একজন ক্রিকেটার, যিনি কিনা সারা বিশ্বে টি ২০ ক্রিকেট খেলে বেড়ান। আরসিবি-র বিরুদ্ধে নারিন খেলে ফেলেছেন ৫০০ টি ২০ ম্যাচ!

টি-টোয়েন্টিতে ৫০০তম ম্যাচ খেলার পর নারিন বলেন, ‘‘এটা একটা চমৎকার মাইলফলক। আশা করি আরও ৫০০ যোগ হবে। এভাবে পারফর্ম করতে পেরে দারুণ লাগছে। একটা স্বস্তি বোধ করছি। ব্যাটিংয়ে যেভাবে সাফল্য পেয়েছি, তাতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। টিমের সাপোর্ট স্টাফরাও প্রচুর সমর্থন করেছেন। সকলে উৎসাহ দিয়েছেন। আমি তাই কঠোর পরিশ্রম করেছি, আর তাতেই সাফল্য এল।’’


```