Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সুনীল একাই '১০০'

দ্য ওয়াল ব্যুরো: কেনিয়ার বিরুদ্ধে নামার আগেই আয়োজন ছিল ভরপুর। সেঞ্চুরির ম্যাচে সুনীল ছেত্রীকে সম্বর্ধনা, দর্শকাসনে অভিষেক বচ্চন, আদিত্য ঠাকরে, বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, সমর্থকে ঠাসা মুম্বই স্পোর্টস এরিনা। কিন্তু তাঁর লক্ষ্য তো দলের জয়, দেশ

সুনীল একাই '১০০'

শেষ আপডেট: 5 June 2018 04:58

দ্য ওয়াল ব্যুরো: কেনিয়ার বিরুদ্ধে নামার আগেই আয়োজন ছিল ভরপুর। সেঞ্চুরির ম্যাচে সুনীল ছেত্রীকে সম্বর্ধনা, দর্শকাসনে অভিষেক বচ্চন, আদিত্য ঠাকরে, বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, সমর্থকে ঠাসা মুম্বই স্পোর্টস এরিনা। কিন্তু তাঁর লক্ষ্য তো দলের জয়, দেশের জয়। সেই লক্ষ্যে সুনীল মাঠে নামলেন, খেললেন আর জয় করলেন। ম্যাচের আগেই শুরু হয় অঝোরে বৃষ্টি। তাতে খানিকটা তাল কাটে খেলার। মাঠে দাঁড়িয়েছে জল। কিছুটা এলোমেলো কাদামাঠের খেলা চলছে। তারমধ্যেই ২২ মিনিটের মাথায় আগুয়ান কেনিয়ার গোলকিপারের মাথার উপর দিয়ে করা চিপ একটুর জন্য গোলে ঢুকলো না। আকাশের দিকে তাকিয়ে হতাশা ব্যক্ত করলেন সুনীল। দ্বিতীয়ার্ধে বৃষ্টি থেমে যাওয়ায় সুনীল যেন ফিরলেন নিজের রূপে। আর তাঁকে দেখে গোটা দল। সেই মাটিতে বল রেখে খেলা, একটা দুটো তিনটে পাসে গোলের মুখ খোলার চেষ্টা। সেই চেষ্টারই ফসল পেলেন ৬৫ মিনিটে। বক্সের মধ্যে সুনীলকে ফাউল করলেন বিপক্ষ ডিফেন্ডার। স্পট থেকে গোলকিপারের ডানদিক দিয়ে নিখুঁত ফিনিশ সুনীলের। ৭১ মিনিটের মাথায় সুনীলের পাস থেকেই বুলেট শটে দ্বিতীয় গোল করলেন জেজে। গত ম্যাচে জেজের পাসের শোধ যেন দিলেন সুনীল। ম্যাচের অতিরিক্ত সময়ে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে আবার চিপ। এবার কিন্তু বল জড়ালো জালে। সুনীল পেলেন নিজের দ্বিতীয় গোল। ভারত জিতলো ৩-০ গোলে। জয়ের পর গোটা স্টেডিয়াম জুড়ে শুধুই সুনীল বন্দনা। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, গলা ফাটাচ্ছেন নিজেদের হিরোর জন্য। আর সুনীল? দর্শকদের অভিবাদন করে জেজের সঙ্গে কথায় ব্যস্ত। হয়তো নিউজিল্যান্ড ম্যাচের ছক কষা শুরু। কারণ তাঁর কাছে দেশের জয় সবকিছু। বাকি সব তুচ্ছ।

```