Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘অস্ট্রেলিয়াকে ভয় নয়’, এশিয়ান কাপে নামার আগে হুঙ্কার নেতা সুনীলের

এশিয়ান কাপে অজিদের বিরুদ্ধে অতীতের রেকর্ডই সুনীল ছেত্রীর দলকে বেশি আশায় রেখেছে। এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনবার ম্যাচ হয়েছে।

‘অস্ট্রেলিয়াকে ভয় নয়’, এশিয়ান কাপে নামার আগে হুঙ্কার নেতা সুনীলের

শেষ আপডেট: 12 January 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: এএফসি এশিয়ান কাপে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল। শনিবার ভারতীয় সময়ে বিকাল পাঁচটায় কাতারের আহমেদ আল বিন স্টেডিয়ামে খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই মাঠেও কাতার বিশ্বকাপের ম্যাচ হয়েছিল।

এশিয়ান কাপে অজিদের বিরুদ্ধে অতীতের রেকর্ডই সুনীল ছেত্রীর দলকে বেশি আশায় রেখেছে। এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনবার ম্যাচ হয়েছে। ভারত জিতেছে দু’বার, অজিরা একবার। আর ওই অস্ট্রেলিয়াই এই মুহূর্তে বিশ্ব ক্রম তালিকায় ২৫তম স্থানে রয়েছে। এশিয়ার মধ্যে রয়েছে চতুর্থ স্থানে।

শুধু তাই নয়, কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেও গিয়েছিল অস্ট্রেলিয়া। তারা বর্তমানে এশিয়ার মহা শক্তিধর ফুটবল খেলিয়ে দেশগুলির মধ্যে অন্যতম। তাদের বিরুদ্ধে নামার আগে সুনীল জানিয়েছেন, ‘২০১১ সালেও আমাদের এশিয়ান কাপে প্রথম প্রতিপক্ষ ছিল অজিরা। তাদের কাছে চার গোলে হেরেছিলাম। সেবার ওদের দল নিয়ে কোনও ধারণা ছিল না। এখন ওদের বিষয়ে আমরা অনেকটাই জানি। আমাদের দৃঢ় বিশ্বাস, এবার ফল ভারতের অনুকূলে থাকবে।’

অস্ট্রেলিয়া কাতারে আসার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাহরিন ও প্যালেস্তাইনের বিপক্ষে। প্রথম ম্যাচে এক গোলে ও দ্বিতীয় ম্যাচে জোড়া গোলে জিতেছে অজিরা। ভারত অধিনায়ক বলেছেন, ‘ওই দুটি ম্যাচ আমরা মনোযোগ দিয়ে দেখেছি। তাই অস্ট্রেলিয়া সম্পর্কে আমাদের একটা ভাল ধারণা তৈরি হয়ে গিয়েছে।’

কাতারে এদিনই শুরু উদ্বোধনী ম্যাচ। ভারত নামবে শনিবার। ইগর স্টিম্যাশের দলের বাকি দুটি ম্যাচ ১৮ জানুয়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে, ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।

মোট ন’টি স্টেডিয়ামে খেলা হবে। মোট ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। ফাইনাল ১০ ফেব্রুয়ারি। গতবারের চ্যাম্পিয়ন কাতার প্রথম ম্যাচে নামছে লেবাননের বিপক্ষে। ফাইনাল হবে কাতারের ঐতিহাসিক স্টেডিয়াম লুসেইলে। যে মাঠে মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ফ্রান্সকে হারিয়ে।    


```