Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুনীলের শেষ ম্যাচে যুবভারতী ভরবে ছেত্রী মাস্কে! হাজার বল যাবে গ্যালারিতে

সুনীল ছেত্রীর শেষ ম্যাচ যত এগিয়ে আসছে, ততই আবেগের মাত্রা বাড়ছে। যুবভারতীর ৬৬ হাজার আসন একটাও ফাঁকা থাকবে না, আশা করা হচ্ছে।

সুনীলের শেষ ম্যাচে যুবভারতী ভরবে ছেত্রী মাস্কে! হাজার বল যাবে গ্যালারিতে

সুনীলের শেষ ম্যাচ ঘিরে আবেগ রয়েছে।

শেষ আপডেট: 27 May 2024 19:31

দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রীর শেষ ম্যাচ যত এগিয়ে আসছে, ততই আবেগের মাত্রা বাড়ছে। ৬ জুন যুবভারতীর ৬৬ হাজার আসন একটাও ফাঁকা থাকবে না, আশা করা হচ্ছে। প্রি ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচে খেলবে ভারত ও কুয়েত। ওই ম্যাচের সরকারিভাবে আয়োজক ফিফা, কিন্তু স্থানীয় সংগঠনের দায়িত্ব পেয়েছে আইএফএ। তারা চাইছে বর্ণময় সুনীলের অবসর উদযাপন করতে।

সুনীল জীবনের শুরুতে ও মধ্যগগনে খেলেছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলে। তারপর বেঙ্গালুরু এফসি-তে গিয়েছেন। সুনীলের শ্বশুরবাড়িও কলকাতায়। তাই তাঁর পরিবারের সামনে তাঁকে জমজমাট ফেয়ারওয়েল দিতে চাইছে আইএফএ। সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘‘আমাদের ইচ্ছে রয়েছে সুনীল ছেত্রী লেখা মাস্ক পরে যুবভারতীর সব দর্শকরা যাতে খেলা দেখতে পারেন। তেমনই আমরা পরিকল্পনা করেছি। পাশাপাশি হাজার বল ছোড়া হবে গ্যালারিতে, সব বলেই সই করানো হবে সুনীলকে দিয়ে। যিনি বলটি পাবেন, তিনি স্মারক হিসেবে বাড়িতে সেটি রেখে দেবেন।’’

ম্যাচটি যেহেতু ফিফার, তাই তাদের অনুমোদন প্রয়োজন এইসব পরিকল্পনা রূপায়ণে। সুনীল মোট ৯৪টি আন্তর্জাতিক গোল করেছেন। সেই পরিমাণ গোলাপ দিয়ে তাঁকে বরণ করা হবে। মেসি, রোনাল্ডোর পরেই আন্তর্জাতিক গোলের দিক থেকে সুনীলের স্থান রয়েছে। সুনীল যেসব কোচ ও অধিনায়কের তত্ত্বাবধানে খেলেছেন, তাঁদের আমন্ত্রণ জানানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দু’বার অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। টিকিটের যাতে কালোবাজারি না হয়, তারজন্যই ধাপে ধাপে টিকিট বাজারে ছাড়া হচ্ছে। অফলাইনে টিকিট দেওয়া হবে সম্ভবত আগামী শুক্রবার থেকে। টিকিটের দাম করা হয়েছে নুন্যতম ১০০ টাকা, সর্বাধিক ১২০০ টাকা।


```