Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শেষ ম্যাচে জয় এল না, চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল

ম্যাচের পরে চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল। তিনি দেশের ফুটবল প্রেমীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেষ ম্যাচে জয় এল না, চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল

খেলা শেষে চোখে জল সুনীলের।

শেষ আপডেট: 6 June 2024 21:44

দ্য ওয়াল ব্যুরো: শেষ ম্যাচেও জয় এল না ভারতের। এই ম্যাচটি ছিল স্পেশাল, কারণ দলের অধিনায়ক সুনীল ছেত্রী আর কোনওদিন দেশের হয়ে খেলতে নামবেন না।

ম্যাচের পরে চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল। তিনি দেশের ফুটবল প্রেমীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। যুবভারতীতে বৃহস্পতিবার হাজির ছিলেন ৬০ হাজার দর্শক। তাঁরাও চেয়েছিলেন এই ম্যাচ ভারত জিতে কিংবদন্তিকে উপহার দিক। কিন্তু সেটি হল না, ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

ম্যাচের আগে ইগর স্টিম্যাশ বলেছিলেন,  ‘‘আমি বিদেশি হলেও, নিজেকে ভারতীয় বলে মনে হয়েছে। এই ম্যাচের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। ছেলেরা চেষ্টা করেছে, কিন্তু সব দিন তো আর সমান যায় না।’’

সুনীলও এই ম্যাচের আগে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। খেলা শেষে আরও ভেঙে পড়েন। সতীর্থরা চোখে জল অবস্থায় তাঁকে জড়িয়ে ধরছিলেন। এই ম্যাচে আইএফএ সুনীলকে সংবর্ধনা জানায়। কিন্তু সবটাই ভাল হতো, যদি ভারত এই ম্যাচে কুয়েতকে হারাত।

সুনীলের কাছে নিজের বিদায়ী ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল, কুয়েতের বিরুদ্ধে ম্যাচ জিতে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ছাড়পত্র সংগ্রহ করা। সুনীল বলেছিলেনও, ‘আবেগ থাকবেই। আমাদের শুধু কুয়েত ম্যাচ জিততে হবে। ১৯ বছর ভারতীয় ফুটবলকে সেবা করেও শেষটা রাঙাতে পারলেন না সুনীল। 


```