Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিদায়ী ম্যাচ খেলতে কলকাতায় হাজির সুনীল, ম্যাচ ঘিরে সাজছে যুবভারতী

নিজের জীবনের শেষ ম্যাচ খেলতে সুনীল ছেত্রী কলকাতায় হাজির হলেন। গত দুই সপ্তাহ ধরে ভুবনেশ্বরে চলেছে জাতীয় শিবির।

বিদায়ী ম্যাচ খেলতে কলকাতায় হাজির সুনীল, ম্যাচ ঘিরে সাজছে যুবভারতী

শেষ আপডেট: 29 May 2024 19:48

দ্য ওয়াল ব্যুরো: নিজের জীবনের শেষ ম্যাচ খেলতে সুনীল ছেত্রী কলকাতায় হাজির হলেন। গত দুই সপ্তাহ ধরে ভুবনেশ্বরে চলেছে জাতীয় শিবির। ৬ জুন প্রি ওয়ার্ল্ড কাপের ম্যাচ রয়েছে কুয়েতের বিরুদ্ধে। ওই ম্যাচেই নিজের ফুটবল জীবন শেষ করবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

ওই ম্যাচ ঘিরে আবেগের বলয় তৈরি হয়েছে তিলোত্তমায়। সুনীলের পুরো পরিবার ওই ম্যাচে হাজির থাকবেন। ওই ম্যাচ জিতলে ভারতীয় দল প্রি ওয়ার্ল্ড কাপের তৃতীয় রাউন্ডে পৌঁছবে। ম্যাচ ঘিরে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে আইএফএ-র তরফ থেকে।

বুধবার কলকাতা বিমানবন্দরে সুনীলসহ পুরো দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন সচিব অনির্বাণ দত্ত। তিনি জানিয়েছেন, সুনীলের শেষ ম্যাচ ঘিরে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যুবভারতীর দর্শকদের দেওয়া হবে একটি করে বিনামূল্যে সুনীলের মুখোশ, সঙ্গে থাকবে সার্জিক্যাল মাস্কও। ভারত অধিনায়কের বিরাট বড় একটা কাটআউট থাকবে মাঠের পাশেই। সুনীলের গৌরবোজ্বল ফুটবল অধ্যায় ফুটিয়ে তোলা হবে যুবভারতীর জায়ান্ট স্ক্রিনে।

সুনীলের ম্যাচ টিভিতে দেখা যাবে তিনটি চ্যানেলে স্পোর্টস ১৮ ওয়ান, টু এবং থ্রি-তে। জিও অ্যাপেও সরাসরি দেখা যাবে ভারতের ম্যাচ। টিকিটের দাম করা হয়েছে ১০০, ২০০, ৩০০, ৫০০, ৬৫০, ১০০০ এবং ১২০০ টাকা। এরমধ্যে তিনবার অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। অফলাইন থেকে টিকিট রিলিজ করা হবে শুক্রবার থেকে।   


```