Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মিয়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধবেন সুয়ারেজ! চুক্তি প্রায় পাকা

২০১৪-২০২০ সাল অবধি মেসি-সুয়ারেজ জুটিকে খেলতে দেখা গিয়েছে বার্সেলোনার জার্সি গায়ে।

মিয়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধবেন সুয়ারেজ! চুক্তি প্রায় পাকা

শেষ আপডেট: 4 November 2023 12:31

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের ক্লাব থেকে বিরাট টাকার প্রস্তাব পেয়েও মেসি খেলতে গিয়েছেন আমেরিকার সকার লিগে। বর্তমানে ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামি দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সেখানে মেসি ফিরে পেয়েছেন তাঁর দুই পুরনো টিমমেট জর্ডি আলবা ও সের্জিও বুস্কেতস। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আরও একজন। তিনি লুই সুয়ারেজ। বহুদিন ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তা সত্যি হওয়ার পথে।

বার্সেলোনার পর লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে আবার জুটি গড়তে দেখা যাবে মেসি-সুয়ারেজকে। আপাতত এই আশায় বুক বাঁধছেন ফুটবলপ্রেমীরা। সূত্রের খবর, মিয়ামির সঙ্গে সুয়ারেজের চুক্তি প্রায় পাকা। দুই পক্ষের সম্মতিতেই এই চুক্তিটি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফুটবল মরশুম থেকেই ফের ফুটবল মাঠে দেখা যেতে পারে মেসি-সুয়ারেজ যুগলবন্দি। বার্সার চার পুরনো সদস্যকে একসঙ্গে পেলে মিয়ামিও বেশ শক্তিশালী হয়ে উঠবে।

উল্লেখ্য, ২০১৪-২০২০ সাল অবধি মেসি-সুয়ারেজ জুটিকে খেলতে দেখা গিয়েছে বার্সেলোনার জার্সি গায়ে। এই সময়কালে ৪টি লা লিগার সঙ্গে ১টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছিল দল। মাঠের বাইরেও দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল মেসি-সুয়ারেজের, আর সেই বোঝাপড়াই ফুল ফোটাত মাঠের ভিতরে। গতবছর বিশ্বকাপ জেতার পরেও দুই ফুটবলারকে পরিবার নিয়ে পার্টি করতে দেখা গিয়েছিল। এরপর মেসি মায়ামিতে যেতেই সুয়ারেজকে নিয়েও গুঞ্জন শুরু হয়।


```