Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুখোমুখি সুয়ারেজ-রোনাল্ডো, বিশ্বকাপেও যেন এল-ক্লাসিকো

দ্য ওয়াল ব্যুরো: ক্লাব পর্যায়ে বহুবার একে অন্যের মুখোমুখি হয়েছেন। দেশের জার্সিতে এ বার খেলবেন একে অন্যের বিরুদ্ধে। নিজের নিজের দেশের প্রধান ভরসা। 'ওয়ান ম্যান আর্মি' বনাম 'এল পিস্তেলরো'। রোনাল্ডো বনাম সুয়ারেজ। রোনাল্ডো গ্রুপ পর্ব থেকে প্রায়

মুখোমুখি সুয়ারেজ-রোনাল্ডো, বিশ্বকাপেও যেন এল-ক্লাসিকো

শেষ আপডেট: 29 June 2018 10:35

দ্য ওয়াল ব্যুরো: ক্লাব পর্যায়ে বহুবার একে অন্যের মুখোমুখি হয়েছেন। দেশের জার্সিতে এ বার খেলবেন একে অন্যের বিরুদ্ধে। নিজের নিজের দেশের প্রধান ভরসা। 'ওয়ান ম্যান আর্মি' বনাম 'এল পিস্তেলরো'। রোনাল্ডো বনাম সুয়ারেজ। রোনাল্ডো গ্রুপ পর্ব থেকে প্রায় একার দক্ষতায় দলকে টেনে তুলেছেন প্রি কোয়ার্টারে। স্পেনের মতো দলের বিরুদ্ধে প্রথম খেলাতেই করেছেন দুরন্ত হ্যাটট্রিক। পরের খেলাতেও তাঁর গোলেই জয় পেয়েছে পর্তুগাল। অন্যদিকে প্রথম ম্যাচে গোল না পেলেও ধীরে ধীরে খেলায় ফিরেছেন সুয়ারেজ। শেষ দুই ম্যাচে গোল পেয়েছেন দেশের জার্সিতে। দুই দলের খেলার ধরণ লক্ষ্য করলে দেখা যাবে গ্রুপ পর্ব যত এগিয়েছে দুই বিপরীত ধারায় গিয়েছে তাদের পারফরম্যান্স। পর্তুগাল শুরু করেছিল দুরন্ত। দ্বিতীয় ম্যাচে কষ্ট করে জয় মিলেছে। তৃতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে তো হারের মুখ থেকে ফিরে এসেছে দল। এমনকী রোনাল্ডো পেনাল্টিও ফসকেছেন ইরানের বিরুদ্ধে। অন্যদিকে প্রথম ম্যাচে ইজিপ্টের বিরুদ্ধে কোনও রকমে জয় পেলেও যত খেলা গড়িয়েছে, আরও খুলেছেন সুয়ারেজ, কাভানিরা। পরের দুই ম্যাচে অনেক সহজে জয় এসেছে। ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের পর উরুগুয়েই তৃতীয় দল যারা গ্রুপের তিনটে ম্যাচেই জয় পেয়েছে। পর্তুগালকে ভাবাচ্ছে রোনাল্ডোর পারফরম্যান্স। প্রথম ম্যাচে দুরন্ত খেলেছেন। দ্বিতীয় ম্যাচে হেডে একটা গোল ছাড়া সারা ম্যাচে আর কিছু করতে দেখা যায়নি। তৃতীয় ম্যাচে প্রায় দেখায় গেল না তাঁকে। জোনাল মার্কিংয়ে বোতলবন্দি হয়ে থাকলেন। চাপের মধ্যে পেনাল্টিও ফস্কালেন। তাই উরুগুয়ের বিরুদ্ধেই হবে তাঁর আসল পরীক্ষা। ফুটবল বিশেষজ্ঞদের মতে দল হিসেবে পর্তুগালের থেকে শক্তিশালী উরুগুয়ে। সুয়ারেজ, কাভানি ছাড়াও গিমারেজ, গদিনের মতো খেলোয়াড়েরা রয়েছেন। সেখানে পর্তুগালে রোনাল্ডোই সব। কুয়োরেশমা আগের খেলায় দুরন্ত গোল করলেও বয়স হয়েছে তাঁর। তাই পুরো খেলা খেলতে পারেন না। তাই রোনাল্ডো একা পড়ে যাচ্ছেন বিপক্ষ বক্সে। ডিফেন্সেও পর্তুগালকে টেক্কা দেবে উরুগুয়ে। গদিনের নেতৃত্বে উরুগুয়ে ডিফেন্স ভাঙা বেশ শক্ত। অন্যদিকে ৫ গোল করলেও ৪ গোল খেয়েছে পর্তুগাল ডিফেন্স। তাই উরুগুয়ের সামনে অনেক বেশি সতর্ক থাকতে হবে পেপে'দের। উরুগুয়ের প্রধান লক্ষ্য থাকবে রোনাল্ডোকে আটকে রাখা। কারণ সুয়ারেজরা ভাল ভাবেই জানেন যে রোনাল্ডো আটকে গেলে শক্তি অর্ধেক হয়ে যায় পর্তুগালের। বিশ্বকাপের মঞ্চে খেলার অভিজ্ঞতা দুই দলেরই প্রায় সমান। কিন্তু গত কয়েকবার বিশ্বকাপে উরুগুয়ে অনেক ভাল ফল করেছে পর্তুগালের তুলনায়। তাই সতর্ক রোনাল্ডো। দেশের হয়ে নিজের শেষ বিশ্বকাপে ভাল ফল করার ব্যাপারে আত্মবিশাসী সিআর সেভেন। অন্যদিকে গোলের জন্য মুখিয়ে থাকবেন 'এল পিস্তেলরো' সুয়ারেজও। এখন দেখার এই দুই হেভি ওয়েট দলের লড়াইয়ে শেষ হাসি হাসে কোন দল।

```