
শেষ আপডেট: 6 November 2021 14:32
নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি পাকিস্তানিদের আচরণকে 'ননসেন্স ট্রেন্ড' (nonsense trend) তকমা দিয়ে বলেন, পাকিস্তান তাদের চারটে ম্যাচেই দারুণ খেলে প্রথম টিম হিসাবে সেমিফাইনালে পৌঁছেছে, স্বীকার করছি। পাকিস্তানিরা ভাল ক্রিকেট খেলেছে, প্রত্যেকেই চমত্কার খেলে ভারতকে হারানোয় তাদের প্রশংসা করছে। সেজন্য ওদের অভিনন্দন। কিন্তু যদি তোমরা ভাল ক্রিকেট খেলো, আর আমরা জিতলেই সন্দেহ প্রকাশ করে বলো ম্যাচ ফিক্সিং হয়েছে, খারাপ ব্যবহার করো, তবে সেটা অন্যায়। তোমাদের ক্রিকেটারদের নাম, খ্যাতি, কতদূর, সেটা আমরাও জানি। পাকিস্তানেরও অনেক ক্রিকেটারের নাম জানি যারা নিজেদের সম্মান (reputation)ধুলোয় মিশিয়েছে। ২০১২র লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত, নির্বাসিত মহম্মদ আমিরের উল্লেখ করেন হরভজন। পাক সমর্থকদের সম্পর্কে ভাজ্জি আরও বলেন, ওরা বোধহয় বিশ্বকাপে এতগুলো বছর অপেক্ষা করে থাকার পর ভারতের বিরুদ্ধে পাওয়া প্রথম জয়টা হজম করতে পারছে না। কথা বলার, প্রশ্ন করার একটা রীতি আছে। কিন্তু ওরা আমাদের, রশিদ খানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলছে, যেগুলি সত্যিই সস্তা, সম্মানহানিকর।Stop this nonsense trend on Twitter .. https://t.co/i80qeUAMJq
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 6, 2021