
স্টিভ স্মিথ এবং সচিন তেন্ডুলকর
শেষ আপডেট: 29 January 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথ টেস্ট ফরম্যাটে সাফল্যের এক নয়া শৃঙ্গ হাসিল করলেন। ইতিমধ্যে তিনি ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আপাতত স্মিথ নেতৃত্ব দিচ্ছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আপাতত ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রথম ম্যাচেই স্মিথ অনন্য কৃতিত্বটি অর্জন করেছেন। পাশাপাশি তিনি সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাসকারদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের ক্লাবেও ইতিমধ্যে এন্ট্রি নিয়েছেন।