Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Steve Smith: একেই বলে কপাল, উইকেটে বল লাগলেও আউট হলেন না স্টিভ স্মিথ!

শেষপর্যন্ত ৭৩ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল।

Steve Smith: একেই বলে কপাল, উইকেটে বল লাগলেও আউট হলেন না স্টিভ স্মিথ!

কপাল জোরে বেঁচে গিয়েছিলেন স্টিভ স্মিথ

শেষ আপডেট: 4 March 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে আপাতত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করলেও, শুরুটা একেবারে ভাল করতে পারেনি। দলের দুই ওপেনারই আপাতত প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। 

তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক বেশ আগ্রাসী ব্যাট করছিলেন। ক্রমশ তিনি ভারতীয় বোলারদের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তবে ভাগ্যদেবী যে তাঁর সঙ্গেই আজ রয়েছেন, সেটা আলাদা করে বলার দরকার নেই। ম্যাচ চলাকালীন এই ক্যাঙারু ব্যাটারের সঙ্গে এমন একটি ঘটনার সাক্ষী রইলেন, যা হয়ত তিনি নিজেও কল্পনা করতে পারেননি।

স্টাম্পে লাগল বল, বরাতজোরে বাঁচলেন স্মিথ

ট্রাভিস হেড প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়া ইনিংসের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ। ১৪ ওভারে বল করতে এসেছিলেন অক্ষর প্যাটেল। ওভারের শেষ বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে যান স্মিথ। কিন্তু, বলটা তাঁর ব্যাটে লাগার পর স্টাম্পে হিট করে।

মজার ব্যাপার হল, স্টাম্পে বলটা ধাক্কা মারলেও, বেল দুটো কিন্তু নিজেদের জায়গায় ঠুঁটো হয়ে থাকেন। এই দৃশ্য দেখার পর শুধুমাত্র অক্ষর প্যাটেলই নন, ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই হতাশ হয়ে পড়েন। 

যখন এই ঘটনাটি ঘটেছিল, সেইসময় স্টিভ স্মিথ ২৩ রানে ব্যাট করছিলেন। এরপর ধীরে ধীরে তিনি ব্যাটিং গিয়ার বদলাতে শুরু করেন। মাত্র ৬৮ বলে তাঁর ব্যাট থেকে একটা ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। অনেকেই আশা করেছিলেন, এই ম্যাচে হয়ত স্মিথ শতরান করবেন। কিন্তু বাদ সাধলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি।

সামির বলে বোল্ড স্মিথ

৩৬.৪ ওভারে শেষ হয়ে যায় স্মিথের যাবতীয় জারিজুরি। মহম্মদ সামির ফুলটস ইয়র্কারে পরাস্ত হয়ে যান অজি অধিনায়ক। শেষপর্যন্ত ৭৩ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। ৪১ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে।


```