Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Steve Smith Retirement: ভারতের কাছে হেরে একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভ স্মিথ

দেশের হয়ে দুটো বিশ্বেকাপ জিতেছেন স্মিথ। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২০১৫ সালে। পরের বার ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে। অবশেষে অবসর নিলেন (Steve Smith Retirement)।

Steve Smith Retirement: ভারতের কাছে হেরে একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

শেষ আপডেট: 5 March 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) সেমিফাইনালে হেরে একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভ স্মিথ (steve smith retirement)। যদিও টি-২০ এবং টেস্ট খেলা চালিয়ে যাবেন তিনি। প্যাট কামিন্স চোট পেয়ে বসে যাওয়ায় চলতি আইসিসি টুর্নামেন্টে দলকে (Australia) নেতৃত্ব দেওয়ার সুযোগ পান স্টিভ স্মিথ (steve smith odi)। গতকাল ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ ব্যাট হাতে সফল (৭৩ রান) হলেও টিমকে জেতাতে পারেননি। লড়াই হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পরই সতীর্থদের অবসরের কথা জানিয়ে দেন স্মিথ।

দেশের হয়ে দুটো বিশ্বেকাপ জিতেছেন স্মিথ। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২০১৫ সালে। পরের বার ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে। বছর পঁয়ত্রিশের (steve smith age) অজি ক্রিকেটার আজ ওয়ান ডে-কে বিদায় জানানো বার্তায় বলেন, ‘এটা সত্যি সুন্দর সফর ছিল, যার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। অনেক ভাল সময় ও দুর্দান্ত স্মৃতি রয়েছে। দেশের হয়ে দুটো বিশ্বকাপ জেতা তার মধ্যে অন্যতম। দলের বাকিদের জন্য ২০২৭-এর বিশ্বকাপের প্রস্তুতি শুরুর এটাই খুব ভাল সুযোগ আর তাই আমি এই ভাল সময়েই সরে যেতে চাই।‘

ওয়ান ডে-কে বিদায় জানালেন টেস্ট ক্রিকেটকেই যে নিজের কেরিয়ারে গুরুত্ব দিতে চান, সেটা আরও একবার খোলসা করেছেন স্মিথ। সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজ সফর ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজ। আপাতত এই সমস্ত লড়াইকেই পাখির চোখ করেছনে স্মিথ।

স্টিভ স্মিথের ওয়ান ডে রেকর্ড (steve smith stats):

মোট ম্যাচ—১৭০
মোট রান—৫৮০০
গড়—৪৩.২৮
স্ট্রাইক রেট—৮৬.৯৬
শতরান—১২
অর্ধশতরান—৩৫
সর্বোচ্চ রান—১৬৪ (নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২০১৬ সালে)


```