মোহনবাগানে (Mohonbagan) ফের চলবে স্টেনগান। টম অলড্রেডের পর এবার দিমির সঙ্গেও চুক্তি (Contract) পাকা করল মেরিনার্স।

দিমিত্রি পেত্রাতোস
শেষ আপডেট: 11 May 2025 18:26
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে (Mohonbagan) ফের চলবে স্টেনগান। টম অলড্রেডের পর এবার দিমির সঙ্গেও চুক্তি (Contract) পাকা করল মেরিনার্স। গোষ্ঠ পাল সরণির ক্লাব সূত্রে জানা গিয়েছে, শুধু দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos) আর টম অলড্রেডই নন, গত মরশুমের পুরো বিদেশি ব্রিগেডই এবারও মোহনবাগানেই থাকছে। এদিন পেত্রাতোসের সঙ্গে পরবর্তী মরশুমের জন্য চুক্তি পাকা করল মোহনবাগান।
বাগান সমর্থকদের নয়নের মণি অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। গোলের পর তাঁর স্টেনগান সেলিব্রেশন গঙ্গা পাড়ের সমর্থকদের কাছে অতি প্রিয়। মোহনবাগানের বিপদে বহুবারই ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন তিনি।
গত মরশুমে প্রথম একাদশে সেভাবে সুযোগ না পেলেও দলের বিপদে যখনই নেমেছেন তখনই প্রমাণ করেছেন নিজেকে। বাগান কোচ মোলিনা গত মরশুমে খুবই বুদ্ধি করে ব্যবহার করেছেন দিমিকে।
আসন্ন মরশুমেও আদরের দিমি থাকছেন, এই খবর শুনে মোহনবাগানের সমর্থকরাও উচ্ছ্বসিত। পাশাপাশি ক্লাব সূত্রে জানা গিয়েছে, বাকি বিদেশিদের সঙ্গেও সবুজ-মেরুন কর্তারা চুক্তি পাকা করে ফেলেছেন।